ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুফিয়া শিউলি’র কবিতা || এই শরতের গাঁথা

  • আপ : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৬৭ ভিউ :

সাদা কাশবনে হাওয়ার দুলুনি
ঢেউ তিরতির নদী……
শরতের এই মোহনীয় রাতে
চাঁদ না উঠতো যদি……
মহুয়ার বনে জমতো না খেলা
ডাকতো না পাপিয়ারা……
সারারাত দীয়া খুকুমনি
থেকে যেতো ঘুমহারা।

এই শরতের আকাশে যদি
না বসতো মেঘের মেলা……
যদি না ভাসতো বিষ্টির শেষে
রঙধনুকের ভেলা……
তবে কি ধানের গন্ধে
বাতাসে হাসতো হেমন্তিকা……
ধুসর কুয়াশা একে যেতো শুধু
ধুয়াশার পাদটিকা।
২৩/০৯/২৪

সুফিয়া শিউলি’র কবিতা || এই শরতের গাঁথা

আপ : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

সাদা কাশবনে হাওয়ার দুলুনি
ঢেউ তিরতির নদী……
শরতের এই মোহনীয় রাতে
চাঁদ না উঠতো যদি……
মহুয়ার বনে জমতো না খেলা
ডাকতো না পাপিয়ারা……
সারারাত দীয়া খুকুমনি
থেকে যেতো ঘুমহারা।

এই শরতের আকাশে যদি
না বসতো মেঘের মেলা……
যদি না ভাসতো বিষ্টির শেষে
রঙধনুকের ভেলা……
তবে কি ধানের গন্ধে
বাতাসে হাসতো হেমন্তিকা……
ধুসর কুয়াশা একে যেতো শুধু
ধুয়াশার পাদটিকা।
২৩/০৯/২৪