ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলক রহমান এর কবিতা || কুলসুমদের গল্প

  • আপ : ১০:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৩০৫ ভিউ :

কুলসুমদের গল্প এখন গ্রাম থেকে
শহরেই বেশী ঘুরে বেড়ায়। তারা
গ্রামে থাকে না। কি হবে গ্রামে থেকে?

বুকে চষে বেড়ানো স্বপ্নরা যেখানে ধর্ষিত হয় মড়লদের কচি কামুক সন্তানদের বেয়াড়া অত্যাচারে তারপরও উলটো বিচারে গ্রাম ছাড়া। তাই শহরই ভালো।

শহরের বাতাসে না থাকুক মায়া করা হাসির গুঞ্জন, ফাগুনের রোদ চোখে না ঢালুক মাতারি টান, মননের কানে না বাজুক নদীর ছলাৎ ছলাৎ মূর্ছনা তবুও ভালো।

এখানে কেউ কারও ব্যর্থতা বা ইজ্জ্বতের খবর রাখে না। কাজের অভাব নাই। হরেক রকমের কাজ। ইচ্ছা থাকলেই ধরা দেয় ট্যাক্সহীন টাকা।

তাই ঐন্দ্রজালিক রঙে জীবন মন রাঙিয়ে শহরে কুলসুমেরা অনায়াসে উল্টায় জীবনের স্বপ্নিল পৃষ্ঠা।

শহুরে অলিতে গলিতে কুলসুমদের গল্প একটি পুরোনো ক্ষত বাড়ির অস্তিত্বের মত। রক্ষনাবেক্ষন অনুপুস্থিত, মালিকের খবর নেই, পুরাকীর্তি।

ছোট বড় সব খবর বাতাসে ভাসলেও
গ্রামীণ ফিসফাস নাই, তাই কুলসুমরা
লুকোচুরি খেলে সময়ের সাথে, সম্পর্কের সাথে, বনেদী পাড়ার পোষা কুকুরের সাথে।

২০ জুলাই, ২০২৫

পলক রহমান এর কবিতা || কুলসুমদের গল্প

আপ : ১০:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫