নেই সেখানে,যেখানে তুমি
শূন্যতা যেখানে, সেখানেই আমি ।
ভাবনা যখন ভবের আকাশে
চাঁদ তখন মাথার উপরে ।
নীরবতার নিঃশব্দে থেকো তুমি সংগোপনে
অন্ধকারের চাঁদের আলোয়
জোছনা তাঁরারা আছে ভালোই
নেই সেখানে, যেখানে তুমি
ইচ্ছে যে আর নেই স্বপ্ন দেখি
আকাশ ছোঁয়া স্বপ্ন তুমি
দূরত্বের থেকে যাক ইচ্ছাগুলি
হোক না যতই কঠিন তুমি
মন যে শুধু আমারি জানি।
নীরবতার চাদরে মুড়িয়ে রেখো তোমার হৃদয়ের সংগোপনে।









