ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাইন সাজ্জাদী’র কবিতা || রক্তে তরঙ্গায়িত সময়

  • আপ : ০১:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২৬২ ভিউ :

 

রক্তে তরঙ্গায়িত সময় যায়, বাতাসে মিশে
হারায় ছায়ায়, যেন শিরায় প্রবাহিত
প্লাজমার নদী
জীবনের কোষে জ্বলে অণুর প্রদীপবাতি।

অক্সিজেন ভাঙে, মাইটোকন্ড্রিয়ার ঘরে
শক্তি জন্মে নিঃশব্দ বিস্ফোরণে
এটিপি হয়ে নাচে জীবনের ছন্দে
অণু-পরমাণু গায়—’আমি আছি বন্ধনে।’

সাগরের গভীরে কার্বন ডাই-অক্সাইড ঘুরে
শৈবালের সবুজে নতুন প্রাণ গড়তে
সূর্যালোক ছুঁয়ে যায় ফটোসিন্থেসিস
রসায়ন হয়ে ওঠে কবিতার ভাষায় নিঃশব্দ হাসি।

সময়—তুমি কেবল ক্যালেন্ডারের নাম নও
তুমি কোষ বিভাজনের অদৃশ্য হও
ডিএনএ খুলে দিবে তোমার গল্প
জীবন ও মৃত্যুর গণিত সেখানে অবিরত রপ্ত।

এই রক্ত, এই বাতাস, এই সাগরের ঢেউ
সবাই মিলে লেখে বিজ্ঞান প্রেমের গল্প
অণু-পরমাণুতে আমি, তুমিও রয়
রক্তে তরঙ্গায়িত সময়—
জীবন এক অনন্ত পরিক্রমা
স্রোতস্বিনী নদীর মতো বয়ে চলি।

হাসনাইন সাজ্জাদী’র কবিতা || রক্তে তরঙ্গায়িত সময়

আপ : ০১:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

 

রক্তে তরঙ্গায়িত সময় যায়, বাতাসে মিশে
হারায় ছায়ায়, যেন শিরায় প্রবাহিত
প্লাজমার নদী
জীবনের কোষে জ্বলে অণুর প্রদীপবাতি।

অক্সিজেন ভাঙে, মাইটোকন্ড্রিয়ার ঘরে
শক্তি জন্মে নিঃশব্দ বিস্ফোরণে
এটিপি হয়ে নাচে জীবনের ছন্দে
অণু-পরমাণু গায়—’আমি আছি বন্ধনে।’

সাগরের গভীরে কার্বন ডাই-অক্সাইড ঘুরে
শৈবালের সবুজে নতুন প্রাণ গড়তে
সূর্যালোক ছুঁয়ে যায় ফটোসিন্থেসিস
রসায়ন হয়ে ওঠে কবিতার ভাষায় নিঃশব্দ হাসি।

সময়—তুমি কেবল ক্যালেন্ডারের নাম নও
তুমি কোষ বিভাজনের অদৃশ্য হও
ডিএনএ খুলে দিবে তোমার গল্প
জীবন ও মৃত্যুর গণিত সেখানে অবিরত রপ্ত।

এই রক্ত, এই বাতাস, এই সাগরের ঢেউ
সবাই মিলে লেখে বিজ্ঞান প্রেমের গল্প
অণু-পরমাণুতে আমি, তুমিও রয়
রক্তে তরঙ্গায়িত সময়—
জীবন এক অনন্ত পরিক্রমা
স্রোতস্বিনী নদীর মতো বয়ে চলি।