ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসনা হেনা’র কবিতা || আমি ভালোবাসা কিনি কলমে

  • আপ : ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৪৯ ভিউ :

 

বিনিদ্র রজনীর এক ফালি চাঁদের দিকে তাকাই,
পাহাড়ের নীরব শিখরের চুড়ায় গন্তব্যস্হল।
ঝলসানো লাভার অগ্নিতে জন্ম নেয়া,
স্তব্ধ গুহার অন্ধকারে আবরনে ডাকা,
কর্তব্যের সেই রক্ত গোধূলি।
ভালোবাসি বলে
শ্রমের অমৃত সুরে বাজাই জীবনের ধ্বনি।
আমি ভালোবাসা কিনি।

বিষন্ন প্রহরের এক প্রহর রোদ,
ব্রজানলে বুকের ভিতর জ্বলে ঃ
বুভুক্ষু মনের ক্ষত চিহ্ন থেকে উঠে আসে,
ঝরা নক্ষত্রের ছোঁয়ায় থাকে
জীবনের সেই অমিয় ধারাঃ

প্রেম রাজ্যের অনন্ত সাধনায় ডুবাই নিজেকে,
পাব ভালোবাসা অসীম।
থেতলে যাওয়ার আত্মার অমসৃন গভীরতা থেকে উঠে আসুক,
মুছে যাক তার করুন কান্নার বেদনার বানী।
আমি ভালোবাসা কিনি।

আত্মার নিবিড় সওার কাছে ধরা,
অতীতের রক্ত ক্ষরনের সেই করুন ইতিহাস,
কাঁচের দেয়ালের মত ভেঙে যাওয়া
সেই ভগ্ন স্বপ্নের মধ্যেই আমি
বেঁধেছি বাঁধন শক্ত করে।
গলদঘর্ম ঘামে ভিজিয়ে রেখেছি,
পৃথিবীর সব উসর,উঁচু নীচু ভূমি।
আমি ভালোবাসা কিনি।

হাসনা হেনা’র কবিতা || আমি ভালোবাসা কিনি কলমে

আপ : ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

 

বিনিদ্র রজনীর এক ফালি চাঁদের দিকে তাকাই,
পাহাড়ের নীরব শিখরের চুড়ায় গন্তব্যস্হল।
ঝলসানো লাভার অগ্নিতে জন্ম নেয়া,
স্তব্ধ গুহার অন্ধকারে আবরনে ডাকা,
কর্তব্যের সেই রক্ত গোধূলি।
ভালোবাসি বলে
শ্রমের অমৃত সুরে বাজাই জীবনের ধ্বনি।
আমি ভালোবাসা কিনি।

বিষন্ন প্রহরের এক প্রহর রোদ,
ব্রজানলে বুকের ভিতর জ্বলে ঃ
বুভুক্ষু মনের ক্ষত চিহ্ন থেকে উঠে আসে,
ঝরা নক্ষত্রের ছোঁয়ায় থাকে
জীবনের সেই অমিয় ধারাঃ

প্রেম রাজ্যের অনন্ত সাধনায় ডুবাই নিজেকে,
পাব ভালোবাসা অসীম।
থেতলে যাওয়ার আত্মার অমসৃন গভীরতা থেকে উঠে আসুক,
মুছে যাক তার করুন কান্নার বেদনার বানী।
আমি ভালোবাসা কিনি।

আত্মার নিবিড় সওার কাছে ধরা,
অতীতের রক্ত ক্ষরনের সেই করুন ইতিহাস,
কাঁচের দেয়ালের মত ভেঙে যাওয়া
সেই ভগ্ন স্বপ্নের মধ্যেই আমি
বেঁধেছি বাঁধন শক্ত করে।
গলদঘর্ম ঘামে ভিজিয়ে রেখেছি,
পৃথিবীর সব উসর,উঁচু নীচু ভূমি।
আমি ভালোবাসা কিনি।