অমর একুশে ফেব্রুয়ারি
কবি হোসেন ফারুন
যতদিন রবে পৃথিবী
ততদিন রবে ভাষা
মাতৃভাষার মর্যাদা রক্ষায়
জীবন দিল যারা
তাদের তরে রইল মোদের
নিজেদের সবটুকু ভালোবাসা
ভাষা আন্দোলনের পথ ধরে
আজকের স্বাধীনতা
এজন্য বাংলা ভাষা হোক
জাতিসংঘের দাপ্তরিক ভাষা
পৃথিবীতে আর কোনদিন
দিতে হবে না ভাষার জন্য প্রাণ
একুশ মানে মাথা নত না করা
একুশ মানে বিজয়ের নিশান
মায়ের মুখে শুনে যে কথা
সেটাই মোদের প্রিয় মাতৃভাষা
একুশে গ্রন্থমেলায়
একুশে তুমি এসেছ ফিরে
গ্রন্থ মেলায় গ্রন্থ নিয়ে
সুন্দরী নতুন লেখা
বইয়ের মোড়ক উন্মোচন
নজরুল মঞ্চে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড ভেঙে
উঠেছে উচু সিঁড়ি বেযে
তোমার লেখা গ্রন্থ গল্প কবিতা উপন্যাস
নাটক অগণিত প্রকাশ করেছে
হাজার হাজার পাঠকেরা নিয়েছে
তোমার গ্রন্থ কিনে
আর তুমি নেই তবু তোমার
লেখা চিঠি পাঠাতে রেখে যাবে
সকলের প্রাণে আছে গাঁথা
তোমার কথা
মনে পড়ে বারবার
তুমি থাকবে চিরদিন
ভুলবো না তোমাকে।
ভূমিকম্প
হঠাৎ করে ঠিক দুপুরে
পৃথিবীটা উঠলো কেঁপে
দালান কোঠা ঘরবাড়ি
উড়ছে কেবল তাড়াতাড়ি।
নদীর সাগর বিলের পানি
ঢেউয়ের সাথে কান পাতি
ঘুড়ি পাকে ঘুরছে বাতাস
উঠছে ধুলো কাছে হতাশ
আল্লাহর নবীর কালেমা পড়ে
বের হয়ে যাই রইলা ঘরে
ক্ষমা কর মহান তুমি
ঠেকাও এবার মহান তুমি
ফ্লেক্সিলোড
ফ্লেক্সি দোকান বন্ধ
ব্যালেন্স নেই সেটে
লোড বন্ধ নোট বন্ধ বন্ধ
দোকান খুঁজি হেঁটে
হঠাৎ করে একটি দোকান
যেই খুলেছে গেট
তাড়াতাড়ি লোড করে দাও
এগিয়ে দিলাম সেট
মনে মনে খুশি হলাম
বলবো কোন কথা
হেঁটে হেঁটে বন্ধু কাছে
বলেই মনের ব্যথা








