ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলক রহমান এর কবিতা || একদিন রঙমাটিয়া নদীর বাঁকে

  • আপ : ০১:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৩২৭ ভিউ :

 

একদিন দেখি রঙমাটিয়া নদীর বাঁকে বাঁকে
হাওয়ারা নৌকোর পাল ছুঁয়েছিল সুরে সুরে,
সূর্য উপড় হয়ে পড়েছিল তার জলের বুকে
কেওড়ার ফাঁক গলে ডুব দিয়েছিল বহুদূরে।

তোমার চোখে ছিল নীল আকাশভরা ঢেউ,
আমার কথায় বাজছিল তালপাতার বেণু—
নদী জানত শুধু আমরা দু’জন আর নয় কেউ
গোধূলির আকাশ ছড়িয়েছিল নগ্ন ফুলের রেণু।

কত নৌকা গেল ভেসে, কেউ থামল না দু’দন্ড,
কেবল ঘোর সন্ধ্যেটা ছিল নক্ষত্র-স্মিত ঝলমল,
সেই নদীর জলে আজও কি খেলে ঢেউ অখন্ড
নাকি নদীর বাঁকেই থেমে গেছে জোয়ারের জল?

আজও সন্ধ্যা নেমে এলে সুপরি বনে চুপিচুপি
হাতে হাত রেখে হাঁটে সেই ফেলে আসা স্মৃতিরা,
রঙমাটিয়ার নীরব জল আজও ডাকে বহুরূপী
ভালোবাসায় যখন ফুটে উঠে স্তব্ধ রাতের তারা।

 

পলক রহমান এর কবিতা || একদিন রঙমাটিয়া নদীর বাঁকে

আপ : ০১:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

 

একদিন দেখি রঙমাটিয়া নদীর বাঁকে বাঁকে
হাওয়ারা নৌকোর পাল ছুঁয়েছিল সুরে সুরে,
সূর্য উপড় হয়ে পড়েছিল তার জলের বুকে
কেওড়ার ফাঁক গলে ডুব দিয়েছিল বহুদূরে।

তোমার চোখে ছিল নীল আকাশভরা ঢেউ,
আমার কথায় বাজছিল তালপাতার বেণু—
নদী জানত শুধু আমরা দু’জন আর নয় কেউ
গোধূলির আকাশ ছড়িয়েছিল নগ্ন ফুলের রেণু।

কত নৌকা গেল ভেসে, কেউ থামল না দু’দন্ড,
কেবল ঘোর সন্ধ্যেটা ছিল নক্ষত্র-স্মিত ঝলমল,
সেই নদীর জলে আজও কি খেলে ঢেউ অখন্ড
নাকি নদীর বাঁকেই থেমে গেছে জোয়ারের জল?

আজও সন্ধ্যা নেমে এলে সুপরি বনে চুপিচুপি
হাতে হাত রেখে হাঁটে সেই ফেলে আসা স্মৃতিরা,
রঙমাটিয়ার নীরব জল আজও ডাকে বহুরূপী
ভালোবাসায় যখন ফুটে উঠে স্তব্ধ রাতের তারা।