ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || নিশীথ আলোর বৃক্ষ

  • আপ : ০১:২০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২২৪ ভিউ :

 

শিশির শান্ত অস্তিত্বে মানুষ ও প্রকৃতি
সহাবস্থান আলো ও অন্ধকার
এক ঝলক স্থির আলোর মুখোমুখি এক পলক
আত্মার অনন্ত পথচলা আকাঙ্ক্ষার দ্যোতক

শিশির দানার মতো নরম উজ্জ্বল আলো নীরব বিপ্লব
নির্বাক দৃশ্যপটে শীতল কম্পমান নিঃশ্বাস

নিঃশব্দ ভাঙা-গড়া মুহূর্তের অনুভূতি
গহিনের জানালায় ছায়াহীন উপস্থিতি
অন্তর আলোয় পরম প্রেমের ধ্রুবক
নিশীথের অন্ধকারে জ্বলে থাকা আলোক

ছায়ালোকে ভুঁইচাঁপার একটু একটু নিঃশ্বাস
স্পর্শহীন প্রেম এই তো প্রাপ্তির সুবাস
আলোর বৃক্ষে দু একটি কুঁড়ি কয়েকটি পাতা
অনন্ত অক্ষয় বন্ধন অসীম পথযাত্রায়- –

স্বত্ব সংরক্ষিত

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || নিশীথ আলোর বৃক্ষ

আপ : ০১:২০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

 

শিশির শান্ত অস্তিত্বে মানুষ ও প্রকৃতি
সহাবস্থান আলো ও অন্ধকার
এক ঝলক স্থির আলোর মুখোমুখি এক পলক
আত্মার অনন্ত পথচলা আকাঙ্ক্ষার দ্যোতক

শিশির দানার মতো নরম উজ্জ্বল আলো নীরব বিপ্লব
নির্বাক দৃশ্যপটে শীতল কম্পমান নিঃশ্বাস

নিঃশব্দ ভাঙা-গড়া মুহূর্তের অনুভূতি
গহিনের জানালায় ছায়াহীন উপস্থিতি
অন্তর আলোয় পরম প্রেমের ধ্রুবক
নিশীথের অন্ধকারে জ্বলে থাকা আলোক

ছায়ালোকে ভুঁইচাঁপার একটু একটু নিঃশ্বাস
স্পর্শহীন প্রেম এই তো প্রাপ্তির সুবাস
আলোর বৃক্ষে দু একটি কুঁড়ি কয়েকটি পাতা
অনন্ত অক্ষয় বন্ধন অসীম পথযাত্রায়- –

স্বত্ব সংরক্ষিত