ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম কবির এর কবিতা || থাক না নদীটা আমার প্রেমিকা হয়েই

  • আপ : ০১:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২৫২ ভিউ :

 

মন খারাপ ছিলো বলে
একটা নদীর কিনারে বসেছিলাম একা,
মনে হলো এই তো ভালোবাসা
আমায় ডাকছে ” পরান, পরান ” বলে।

আমার মন উড়ে যায়
নদীটার আরও অনেক গভীরে,
ইচ্ছে করে একটা বিশাল ডুব
দিয়ে উঠি নদীটার জলে ভেজা শরীরে,
আমিও ভিজে উঠি শরীর ও হৃদয়ের গহীনে।

মনে করতেই কেমন একটা
বিদ্যুৎ খেলে গেলো
মনেহয় আমার সমস্ত শরীর জুড়ে!

আচ্ছা, নদীটা এমন কেনো?
ওকে দেখলেই কেনো যে আমার প্রেমিকা
ছাড়া আর কিছু ভাবতে ইচ্ছে করে না!

তবে কী নদীটাই আমার প্রেমিকা?
এক একবার তো আমার তাই মনেহয়!
মনে হতেই নিজে নিজেই ভীষণ হেসে উঠি!

আচ্ছা, থাক নাহয় নদীটা
আমার প্রেমিকা হয়েই!

গোলাম কবির এর কবিতা || থাক না নদীটা আমার প্রেমিকা হয়েই

আপ : ০১:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

 

মন খারাপ ছিলো বলে
একটা নদীর কিনারে বসেছিলাম একা,
মনে হলো এই তো ভালোবাসা
আমায় ডাকছে ” পরান, পরান ” বলে।

আমার মন উড়ে যায়
নদীটার আরও অনেক গভীরে,
ইচ্ছে করে একটা বিশাল ডুব
দিয়ে উঠি নদীটার জলে ভেজা শরীরে,
আমিও ভিজে উঠি শরীর ও হৃদয়ের গহীনে।

মনে করতেই কেমন একটা
বিদ্যুৎ খেলে গেলো
মনেহয় আমার সমস্ত শরীর জুড়ে!

আচ্ছা, নদীটা এমন কেনো?
ওকে দেখলেই কেনো যে আমার প্রেমিকা
ছাড়া আর কিছু ভাবতে ইচ্ছে করে না!

তবে কী নদীটাই আমার প্রেমিকা?
এক একবার তো আমার তাই মনেহয়!
মনে হতেই নিজে নিজেই ভীষণ হেসে উঠি!

আচ্ছা, থাক নাহয় নদীটা
আমার প্রেমিকা হয়েই!