ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুষ্পিতা সেন এর কবিতা || প্রতীক্ষা

  • আপ : ০৫:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৫৪৫ ভিউ :

একটা সুসময়ের জন্য অনন্তকাল অপেক্ষা।

ক্যালেন্ডার পাতা উল্টে, উল্টে শেষ হয়,
নতুন নতুন আসে।

ঘড়ির কাটা চলতে চলতে থেমেও গেছে কতবার,
পুনরায় সংযোগ।

বর্ষার জলে ভিজিয়ে দেয়া জীবনও শুকিয়ে গেছে কয়েক ফাগুনে।

ওই পর্যন্তই..

যে জন্য অপেক্ষা তা আর এল না।

একটা সময় সেই স্মৃতিটিও বালির স্তুপের নিচে।

নিজেও।

এক গভীর হাহাকার বাতাসে বাতাসে ভেসে বেড়ায়।
সমুদ্রের ধারে ওৎ পাতে..
একটি সুসময়ের জাহাজ ভেড়ার অপেক্ষায়।

বাতাসে সেই নিঃশ্বাসের শব্দই পাও
শো শো আওয়াজে।

 

পুষ্পিতা সেন এর কবিতা || প্রতীক্ষা

আপ : ০৫:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

একটা সুসময়ের জন্য অনন্তকাল অপেক্ষা।

ক্যালেন্ডার পাতা উল্টে, উল্টে শেষ হয়,
নতুন নতুন আসে।

ঘড়ির কাটা চলতে চলতে থেমেও গেছে কতবার,
পুনরায় সংযোগ।

বর্ষার জলে ভিজিয়ে দেয়া জীবনও শুকিয়ে গেছে কয়েক ফাগুনে।

ওই পর্যন্তই..

যে জন্য অপেক্ষা তা আর এল না।

একটা সময় সেই স্মৃতিটিও বালির স্তুপের নিচে।

নিজেও।

এক গভীর হাহাকার বাতাসে বাতাসে ভেসে বেড়ায়।
সমুদ্রের ধারে ওৎ পাতে..
একটি সুসময়ের জাহাজ ভেড়ার অপেক্ষায়।

বাতাসে সেই নিঃশ্বাসের শব্দই পাও
শো শো আওয়াজে।