ধান নিঙারানো মুটে মজুর
ইট ভাটার ঐ জোয়ান যুবক
ঘাম ঝরানো রিকশা ড্রাইভার
যাদের ক্ষুধায় আগুন আনে
দুর্ভিক্ষ জাগায় বারে বার
তুমি তাদের নেতা শেখ মুজিবুর রহমান।
.
সবার আগে সবার পাশে
শোষিত যারা শ্রমজীবি নাম
যারা মুমূর্ষ যারা বিতাড়িত
যারা স্বপ্ন আনে ভাঙ্গা কুঁড়েঘরে
তুমি তাদের নেতা শেখমুজিবুরর হমান।
.
যারা লাঙল ফালায় স্বপ্ন বোনে
অনিবার্যমৃত্যু যাদের কাছে বিলাস
শোষকের রক্ত চক্ষু উপেক্ষাকরে
যারা ঘামের দামে তোলে ফসল
তুমি তাদের নেতা শেখ মুজিবুর রহমান।
.
এসিড দগ্ধ যাদের শরীর
খুনির বোমায় উড়ে গেছে দেহ
যারা রাজ পথে মিছিল করে
হরতালে অবরুদ্ধ করে শোষকের গদি
লুট করে নেয় খাবারের গুদাম
তুমি তাদের নেতা শেখমুজিবুর রহমান।
.
যারা অনাহারী অথচ স্বপ্নবান
যারা সাগর সিচে মুক্তা করে আহরণ
যারা অতীত ভোলেনা মনে রাখে মাটি
যারা মরুদ্যানে পুস্পফোটায় নিমগ্ন নেশায়
তুমি তাদের নেতা শেখ মুজিবুর রহমান।
.
জীবন যাত্রায় যারা ক্লান্ত পথিক
যারা চিরদিন রক্তের দামে কিনে ঘাম
যে মুমূর্ষ হৃদয় ভালো বাসায় পথ রাঙায়
অনুর্বর অনাবাদি জমি করে চাষ
তুমি তাদের নেতা- তাদের পিতা
চির অম্লান বঙ্গবন্ধু শেখ মুজিবুরর হমান।
শিরোনাম :









