ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা

  • আপ : ০৭:২৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ৫৫৯ ভিউ :

ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের কাজীরকান্দি গ্রামের আব্দুল মজিদ হাওলাদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা।

শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আব্দুল মজিদ হাওলাদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন। বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তৃতা প্রদানসহ সভাপতিত্ব করেন, বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন বিজেএ”র সদস্য জনাব মো: মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি ছিলেন বহেরাতলা উত্তর ইউনিয়ের চেয়ারম্যান জনাব জাকির হোসেন (হায়দার), বহেরাতলা দক্ষিণ ইউনিয়ের চেয়ারম্যান আব্দুল বারী উকিল, পাট অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক জনাব মো: জাহিদুল ইসলাম। কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রনজিৎ কুমার ঘোষ।

পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জনাব মো: আলমগীর হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার জনাব বিনয় কৃষ্ণ মন্ডল। কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক জনাব মো: নজরুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা

আপ : ০৭:২৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪