ঢাকা, নিজস্ব প্রতিবেদক : মানবাধিকার, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপিকে সম্মাননা স্মারক প্রদান করেছে জাতীয় মানবাধিকার সোসাইটি।
সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে প্রতিমন্ত্রীর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী, যুগ্ম মহাসচিব মো. ছমিউদ্দীন চিশতী, উপপরিচালক কবি রলি আক্তার এবং সাংগঠনিক সম্পাদক কবি বাপ্পি সাহাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী বলেন, দেশের সাংস্কৃতিক বিকাশ, মানবিক মূল্যবোধের প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ভূমিকা প্রশংসনীয়। তিনি সংস্কৃতি ও মানবাধিকারের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
সম্মাননা গ্রহণকালে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মানবাধিকার প্রতিষ্ঠা, সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় নাগরিক সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি জাতীয় মানবাধিকার সোসাইটির কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও মানবিক ও সাংস্কৃতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, সংস্কৃতিচর্চার বিকাশ এবং সামাজিক অগ্রগতিতে প্রতিমন্ত্রীর অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, সংস্কৃতিকে মানবিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠায় তাঁর উদ্যোগ দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়াকে আরও বেগবান করছে।
সভা শেষে প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়।













