ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শারাবান তহুরা’র কবিতা || বৈশাখের উন্মাদনা

  • আপ : ০১:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৬৭ ভিউ :

তোমার দেওয়া তিনটি গোলাপ এলোমেলো বৈশাখে
পঁচিশের হাত ধরে হেঁটে যাওয়া পথ
প্রথম চুম্বন গোধূলির রংমাখা নির্জন নিরালায় স্মৃতিতে তুমি
গোধূলি সন্ধ্যায় ভেসে যায় স্মৃতির ছবি
আজ তুমি নেই -, তবু চোখে চোখ রাখে খুঁজে পাই প্রকৃতির স্বাদ
চোখের তারায় জমে থাকা হাসির ঝলক
আমি দাঁড়িয়ে চুপচাপ বৈশাখের উন্মাদনা বুকে, বৈশাখের রঙ দুই চোখের নীলে
তুমি নেই বলে -মিনতি করে নিঃশব্দ সঙ্গীত
বৈশাখ নীরবে নিশীথ ক্রোধে ঝুলে থাকে জানালার কার্নিশে।
পশ্চিম দিগন্তে ক্ষয়ে যাওয়া চাঁদটার মতো।

শারাবান তহুরা’র কবিতা || বৈশাখের উন্মাদনা

আপ : ০১:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬