গরম গরম সবই গরম
গরম ছাড়া নেই কথা,
বাজার গরম, মানুষ গরম
গরম যেন দুনিয়াটা।
শুনি বলে এমন গরম
সিগারেট ধরে ম্যাচ বীনা,
বাজার হতে জিনিসপাতি
কোন ক্রমেই যায় না কেনা।
তাহলে কি না খেয়ে সব
মরবে জ্বালায় তিলে তিলে?
তার চেয়ে বলি আগুন হয়ে
এক সাথে সব উঠুক জ্বলে।
শেষ হয়ে যাক ক্ষুধার জ্বালা
মরণ পথের শপথ লয়ে,
শেষ হয়ে যাক বিশ্বটা ঐ
একেবারে ভস্ম হয়ে।










