ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রীতি চাকমার কবিতা || আকাশে রেখে যাওয়া চিঠি

  • আপ : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৩৭ ভিউ :

 

কোন সুদূর নক্ষত্রলোকে
লুকিয়ে আছো তুমি,
জানি না।
শুধু জানি, আকাশের দিকে তাকালে
আজও কিছু অসমাপ্ত কথা
ধূমকেতুর মতো ছুটে যায় বুকের ভেতর।
তোমাকে কখনো বলা হয়নি
আমার অর্ধলিখিত পদ্যের কথা –
যে পংক্তিগুলো তোমার নামের কাছে এসে
হঠাৎ থেমে গিয়েছিল।
বলা হয়নি কত হিসাব হারিয়ে গেছে
যোগ-বিয়োগের খাতায়,
কত সন্ধি ভেঙে বিচ্ছেদ হয়েছে
নিঃশব্দের অগোচরে।
তোমাকে বলা হয়নি
রাতের পর রাত
একটি দীর্ঘশ্বাস কীভাবে
নিজের প্রতিধ্বনি খুঁজতে খুঁজতে
শূন্যের মধ্যে বিলীন হয়ে যায়।
বলা হয়নি,
কর্ণফুলীর নিস্তব্ধ জলে
একাকী ভেসে থাকা চাঁদের প্রতিবিম্বের মতো
কত স্মৃতি ধীরে ধীরে ডুবে গেছে গভীরে,
আর কত অন্ধকার
নিঃশব্দে বাসা বেঁধেছে চোখের ভেতর।
বলা হয়নি,
জ্যোৎস্নার ভাঙা সিঁড়ি বেয়ে
কতবার নেমে গেছি স্মৃতির নদীতীরে,
কত নিঃসঙ্গ সন্ধ্যা
তোমার ছায়া ভেবে
জড়িয়ে ধরেছে বাতাসকে,
কত স্বপ্ন
নক্ষত্রের কাছে গিয়ে
তোমার ঠিকানা জানতে চেয়েছে।
আজ এতকাল পরে
মনে হয়,
কথাগুলো কি তবে চিরকালই
অকথিত থেকে যাবে?
তুমি কি কোনোদিন ফিরে এসে
শুনবে তাদের মৃদু পদধ্বনি?
নাকি সমস্ত না-বলা কথা
একদিন নক্ষত্র হয়ে যাবে,
আর আমি আকাশের দিকে তাকিয়ে
ভাবব –
এই যে দূরে দূরে জ্বলছে আলো,
ওগুলোর ভেতরেই হয়তো
লুকিয়ে আছে তোমার কাছে
পৌঁছাতে না পারা আমার সব কথা।

রীতি চাকমার কবিতা || আকাশে রেখে যাওয়া চিঠি

আপ : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

 

কোন সুদূর নক্ষত্রলোকে
লুকিয়ে আছো তুমি,
জানি না।
শুধু জানি, আকাশের দিকে তাকালে
আজও কিছু অসমাপ্ত কথা
ধূমকেতুর মতো ছুটে যায় বুকের ভেতর।
তোমাকে কখনো বলা হয়নি
আমার অর্ধলিখিত পদ্যের কথা –
যে পংক্তিগুলো তোমার নামের কাছে এসে
হঠাৎ থেমে গিয়েছিল।
বলা হয়নি কত হিসাব হারিয়ে গেছে
যোগ-বিয়োগের খাতায়,
কত সন্ধি ভেঙে বিচ্ছেদ হয়েছে
নিঃশব্দের অগোচরে।
তোমাকে বলা হয়নি
রাতের পর রাত
একটি দীর্ঘশ্বাস কীভাবে
নিজের প্রতিধ্বনি খুঁজতে খুঁজতে
শূন্যের মধ্যে বিলীন হয়ে যায়।
বলা হয়নি,
কর্ণফুলীর নিস্তব্ধ জলে
একাকী ভেসে থাকা চাঁদের প্রতিবিম্বের মতো
কত স্মৃতি ধীরে ধীরে ডুবে গেছে গভীরে,
আর কত অন্ধকার
নিঃশব্দে বাসা বেঁধেছে চোখের ভেতর।
বলা হয়নি,
জ্যোৎস্নার ভাঙা সিঁড়ি বেয়ে
কতবার নেমে গেছি স্মৃতির নদীতীরে,
কত নিঃসঙ্গ সন্ধ্যা
তোমার ছায়া ভেবে
জড়িয়ে ধরেছে বাতাসকে,
কত স্বপ্ন
নক্ষত্রের কাছে গিয়ে
তোমার ঠিকানা জানতে চেয়েছে।
আজ এতকাল পরে
মনে হয়,
কথাগুলো কি তবে চিরকালই
অকথিত থেকে যাবে?
তুমি কি কোনোদিন ফিরে এসে
শুনবে তাদের মৃদু পদধ্বনি?
নাকি সমস্ত না-বলা কথা
একদিন নক্ষত্র হয়ে যাবে,
আর আমি আকাশের দিকে তাকিয়ে
ভাবব –
এই যে দূরে দূরে জ্বলছে আলো,
ওগুলোর ভেতরেই হয়তো
লুকিয়ে আছে তোমার কাছে
পৌঁছাতে না পারা আমার সব কথা।