ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এঞ্জেল নীপা’র কবিতা || প্রতীক্ষা-২

  • আপ : ০১:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৭ ভিউ :

 

উড়ন্ত বলাকার ডানায় উড়ে উড়ে
পিছলে যেতে চায়…
নির্ঘুম রজনী আমার।
আঁধার আলোকিত করে রয়
তবু রাতের রজনীগন্ধা,
দিবসের অবসান ক্ষণ
সমাপ্তি ঘোষণা করে…
লাল কুসুমের আস্তরণে।
প্রতীক্ষার জগদ্দল পাথর,
দুঃসহ ভার…
পরিণত অচলায়তনে,
দর্পণ ঘর দিশেহারা করে,
অবতল মননে।
সময়ের স্রোত ধুয়ে নিয়ে যায়,
মাটি-মাখা সোঁদা গন্ধ।
আমিও ছিলাম , তুমিও ছিলে
বৃত্তের ঘুর্ণিপাকে…..
জলপিপিরা আঁকিবুঁকি কেটে যায়
না-দেখা সময়ের ক্যানভাসে।
ঊর্ণনাভির ফিনফিনে জাল
জ্যামিতিক জীবন চিত্র….
রূপ- রস- বর্ণ আর গন্ধবিহীন,
ফ্যাকাসে কিছু মুহূর্ত ॥

এঞ্জেল নীপা’র কবিতা || প্রতীক্ষা-২

আপ : ০১:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

 

উড়ন্ত বলাকার ডানায় উড়ে উড়ে
পিছলে যেতে চায়…
নির্ঘুম রজনী আমার।
আঁধার আলোকিত করে রয়
তবু রাতের রজনীগন্ধা,
দিবসের অবসান ক্ষণ
সমাপ্তি ঘোষণা করে…
লাল কুসুমের আস্তরণে।
প্রতীক্ষার জগদ্দল পাথর,
দুঃসহ ভার…
পরিণত অচলায়তনে,
দর্পণ ঘর দিশেহারা করে,
অবতল মননে।
সময়ের স্রোত ধুয়ে নিয়ে যায়,
মাটি-মাখা সোঁদা গন্ধ।
আমিও ছিলাম , তুমিও ছিলে
বৃত্তের ঘুর্ণিপাকে…..
জলপিপিরা আঁকিবুঁকি কেটে যায়
না-দেখা সময়ের ক্যানভাসে।
ঊর্ণনাভির ফিনফিনে জাল
জ্যামিতিক জীবন চিত্র….
রূপ- রস- বর্ণ আর গন্ধবিহীন,
ফ্যাকাসে কিছু মুহূর্ত ॥