দেখছিলাম সমগ্র বিশ্ব জুড়ে
দাবানলের মতো ছড়িয়ে পড়েছে
নিরাময় অযোগ্য ভালোবাসা রোগ,
বন্ধ হয়ে গেছে যতো যুদ্ধ, মারণাস্ত্রের
কারখানাগুলোতে উৎপাদিত হচ্ছে সুগন্ধি দ্রব্য
এবং যারা যুদ্ধবাজ রাষ্ট্রনায়ক ও সেনানায়ক
আছে ওরা সবাই হয়ে হয়ে গেছে এক একজন
সাধু-সন্তু না হয় সাহিত্যিক, চিত্র কিংবা কণ্ঠশিল্পী!
সমস্ত বিশ্ববাসী এক হয়ে অশ্রসজল চোখে
শপথ নিচ্ছে, ” আজ হতে কোনো হিংসা বিদ্বেষ নয়,
নয় কোনো মোড়লবাজি, নয় কোনো ব্যক্তি
কিংবা রাষ্ট্রীয় সন্ত্রাস, একই আকাশের নিচে
বাস করা পৃথিবীর সকল মানুষ
সবাই আজ হতে পরষ্পরের ভাই, বন্ধু হলাম! ”
তারপর হঠাৎ করেই টিভির শব্দে ঘুমটা
ভেঙে যেতেই চোখে পড়লো বিভিন্ন দেশের
মধ্যে সাম্প্রতিক কালে ঘটতে থাকা
যুদ্ধ নিয়ে টিভির সচিত্র প্রতিবেদন!
মনটা তখনই ভীষণ খারাপ হয়ে গেলো!
স্বপ্নটা কী তাহলে কোনো দিন সত্যি হবে?
সেই আশাতেই রয়ে গেলাম!







