ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লীলা দেউরী’র কবিতা || একটি নিরঙ্কুশ সংলাপ

  • আপ : ০৮:৫৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ৫৩০ ভিউ :

Oplus_0

 

বিনিদ্র রাত কেটে যেতে যেতে একদিন –
ক্ষয়ে গিয়েছিলাম
কি করে?
তোমার হাতের স্পর্শে
যে আমি ছিলাম মাধবী ফুল
নয়তো শিশির কলমী কিংবদন্তি বকুল।

যখন ধীর লয়ের কিছু ছিটকে পরা টগর
ঠিক, দুপুরেই নেতিয়ে পরে
এক থেকেও বন্ধন হীন,
সেই আকুতি নিয়ে প্রাণ আপসে
শুধু তোমার মেরুদণ্ড খুঁজি
ভাবি আর দেখি, তুমি কোন সে প্রলয়
কোন সে নব ধারণ-
আমার হতে- হতে ছুঁয়ে দিতেই
আমার যে, থাকতে চাও না নিরঙ্কুশ।

আমি সকালের ঝলসে ওঠা সেই সকাল
খুঁজতে গিয়ে ক্লান্ত হই , এ যে বিষম ক্লান্ত
আবার ; যত্নে রঙ্গন হই
উন্মত্ত কপালে টকটকে লাল টিপের আদলে আরশি খুঁজি, পরশ পাথরে।

আমায়!
ভাল আর বলো না, আর মন্দের দোষে দোষও দিয়ো না
আমার চনমনে দৃষ্টি সেতু উপেক্ষাও করো না।
এই যে আমায় ; আপন ভেবেও লাভ নাই
পর করলেও তোমাকে পাই
তোমার গম্ভীর রণজয়ের পশ্চাত মরুতে।

লীলা দেউরী’র কবিতা || একটি নিরঙ্কুশ সংলাপ

আপ : ০৮:৫৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

 

বিনিদ্র রাত কেটে যেতে যেতে একদিন –
ক্ষয়ে গিয়েছিলাম
কি করে?
তোমার হাতের স্পর্শে
যে আমি ছিলাম মাধবী ফুল
নয়তো শিশির কলমী কিংবদন্তি বকুল।

যখন ধীর লয়ের কিছু ছিটকে পরা টগর
ঠিক, দুপুরেই নেতিয়ে পরে
এক থেকেও বন্ধন হীন,
সেই আকুতি নিয়ে প্রাণ আপসে
শুধু তোমার মেরুদণ্ড খুঁজি
ভাবি আর দেখি, তুমি কোন সে প্রলয়
কোন সে নব ধারণ-
আমার হতে- হতে ছুঁয়ে দিতেই
আমার যে, থাকতে চাও না নিরঙ্কুশ।

আমি সকালের ঝলসে ওঠা সেই সকাল
খুঁজতে গিয়ে ক্লান্ত হই , এ যে বিষম ক্লান্ত
আবার ; যত্নে রঙ্গন হই
উন্মত্ত কপালে টকটকে লাল টিপের আদলে আরশি খুঁজি, পরশ পাথরে।

আমায়!
ভাল আর বলো না, আর মন্দের দোষে দোষও দিয়ো না
আমার চনমনে দৃষ্টি সেতু উপেক্ষাও করো না।
এই যে আমায় ; আপন ভেবেও লাভ নাই
পর করলেও তোমাকে পাই
তোমার গম্ভীর রণজয়ের পশ্চাত মরুতে।