ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফারুক প্রধান এর কবিতা || এক গুচ্ছ গোলাপের কথা বলতে এসেছি

  • আপ : ০১:১৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৪১৫ ভিউ :

আমি গোলাপের ঘ্রাণ নিতে আসিনি
একটু একটু করে পাপড়ি ঝরে পড়ছে
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে
গোলাপের পাপড়িরা ঘুমিয়ে পড়ে।

ভোরের আকাশে সূয্যিমামা উকি দিলে
গোলাপেরা আবার জেগে ওঠে
নতুন দিনের নতুন বারতায়
নতুন করে বাঁচতে চায় আগামী ভবিষ্যত।

নর খাদক পশুর চামড়া দিয়ে নিজেকে আড়াল করে
বিবেকের সব জানালা খুলে দিলেও মনুষ্যত্ব ফিরে পায় না
আমি সেই গোলাপের কথা বলতে আসিনি
কেবলই শুদ্ধ মানুষ হিসাবে দেখতে পেয়েছি গোলাপের ঘ্রাণে দেশের মানুষকে আবার একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে
যেই গোলাপের পাপড়িতে বিকশিত হবে বাংলাদেশ
সেই গোলাপের কথা বলতে এসেছি।

ফারুক প্রধান এর কবিতা || এক গুচ্ছ গোলাপের কথা বলতে এসেছি

আপ : ০১:১৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫