মসনদে বসে শয়তান হাসে
বোধের দেবতা ঘুমায়
মধুমাখা হাত চেটেপুটে খেয়ে
নেশায় দুর্বৃত্ত ঝিমায়।
কোথায় তুমি ওহে অবতার
বাঁচাও আমার দেশ
বিবেক বোধ জাগ্রত হোক
সহিংসতার হোক শেষ।
উত্থান যত আগাছা অভিশাপ
উপড়ে ফেলো তারে
আঁকড়ে ধরেছে যেখানে যত
শিকড় আর বাকরে।
অসুরের হাতে খোলা তরোয়াল
দেশমাতার আহাজারি
নির্বোধ আর দুর্বৃত্তের দাপটে
শান্তি ছেড়েছে বাড়ি।
শান্তি চাই গো, শান্তি চাই গো
দেশজুড়ে হাহাকার
মহাকালের মহানায়কই আনবে
শান্তি ফিরিয়ে আবার।
আবার জাগুক জনতার শক্তি
শিরদাঁড়া করে টান
বানভাসিরে আজ ডাঙায় তুলে
রাখুক বীরত্বের প্রমাণ।










