ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলক রহমান এর কবিতা || বার্ধক্য বারতা

  • আপ : ০৫:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • ৫৬৮ ভিউ :

 

জীবদ্দশায় বয়স বাড়ে অথবা বয়স কমে
সে যাই হোক চলাফেরায় আসে জড়তা,
সার্টের বোতাম পায় না তার সঠিক ঘর
মৃত্যু চিন্তায় মনে ভাসে কষ্টের বারতা।

জুতার পাটি দাঁতের পাটি কোথায় রাখি-
হাতের লাঠি সঙ্গী হয়ে থাকে চলার পথে,
এ ঘর ও ঘর খুঁড়িয়ে হাঁটি খুঁজে না কেউ
চশমা কোথায় ভুল হয়ে যায় ওষুধ খেতে।

যে যার মত সবাই ব্যস্ত সময় কারও নেই
তবুও একজন সুধায় এসে ক্ষীণ মৃদু স্বরে,
তরকারীর ঝোল লেগেছে সার্টের হাতায়
এটা নিয়ে দুষবে বেটার বউ একটু পরে!

বলি- তুমিও তো বিরক্ত হও আজকাল
তোমার মাঝেও হারিয়েছে ভালোবাসা,
অথচ বয়স বাড়লেই লাগে সবার সঙ্গটা
লাগে বিরক্তিহীন যত্ন আর কাছে আসা।

সে আশাতেই মুখ বুঁজে সই সকল ব্যথা
এখন কি আর আগের মত চলবে গতর,
একটু ভাবো দু’দিন পরে তুমিও হবে অচল
বিরক্তিহীন তুমিও যেন পাও সবার আদর।

০৫ জুন, ২০২৪।,

পলক রহমান এর কবিতা || বার্ধক্য বারতা

আপ : ০৫:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

 

জীবদ্দশায় বয়স বাড়ে অথবা বয়স কমে
সে যাই হোক চলাফেরায় আসে জড়তা,
সার্টের বোতাম পায় না তার সঠিক ঘর
মৃত্যু চিন্তায় মনে ভাসে কষ্টের বারতা।

জুতার পাটি দাঁতের পাটি কোথায় রাখি-
হাতের লাঠি সঙ্গী হয়ে থাকে চলার পথে,
এ ঘর ও ঘর খুঁড়িয়ে হাঁটি খুঁজে না কেউ
চশমা কোথায় ভুল হয়ে যায় ওষুধ খেতে।

যে যার মত সবাই ব্যস্ত সময় কারও নেই
তবুও একজন সুধায় এসে ক্ষীণ মৃদু স্বরে,
তরকারীর ঝোল লেগেছে সার্টের হাতায়
এটা নিয়ে দুষবে বেটার বউ একটু পরে!

বলি- তুমিও তো বিরক্ত হও আজকাল
তোমার মাঝেও হারিয়েছে ভালোবাসা,
অথচ বয়স বাড়লেই লাগে সবার সঙ্গটা
লাগে বিরক্তিহীন যত্ন আর কাছে আসা।

সে আশাতেই মুখ বুঁজে সই সকল ব্যথা
এখন কি আর আগের মত চলবে গতর,
একটু ভাবো দু’দিন পরে তুমিও হবে অচল
বিরক্তিহীন তুমিও যেন পাও সবার আদর।

০৫ জুন, ২০২৪।,