ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জানে আলম মুনশী’র কবিতা || বিজয়ের চেতনা

  • আপ : ১০:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ২০৫ ভিউ :

ভোরের রবি উঁকি দিল পুবের আকাশ চিরে,
ছুটলাম আমি শাপলা বিলে শান্ত নদীর তীরে।

কুয়াশা সব সরে গিয়ে আলোয় ভুবন ভাসে,
উড়ছে পাখি ফুটছে ফুল এই বিজয়ের মাসে।

​জলে ভাসা হাজার হাজার রক্তিম লাল ফুলে,
এক সকাল হারিয়ে গেলাম,হৃদয়ে গেল খুলে।

লাল গালিচা বিছায় যেন বিলের স্বচ্ছ জলে,
বাতাস এসে দোল দিয়ে যায়,পাখি দলে দলে।

​সোনা রোদের আভা পড়ে পানি হল লাল,
এমন দিনে মন যে আমার খুশিতে মাতাল।

বাংলার এই রূপের মায়ায় জুড়ায় দুটি চোখ,
ভুলে গেলাম জীবনের সব,দুঃখ ব্যথা শোক।

​এই মাটিতে জন্ম আমার, এই তো আমার ঘর,
দেশকে আমি ভালোবাসি,নয়তো সে মোর পর।

এসো সবাই শপথ করি দেশের তরে আজ,
গড়বো সোনার বাংলাদেশ,করবো ভালো কাজ।

​বিজয় নিশান উড়ছে দেখো লাল সবুজের রঙে,
শহীদ ভাইদের রক্তের ঋণ জড়িয়ে আছে অঙ্গে।

এই বিজয়কে জানাই মোরা শ্রদ্ধা ভালোবাসা।
মায়ের মুখে ফুটুক হাসি,পূর্ণ হোক তার আশা।

জানে আলম মুনশী’র কবিতা || বিজয়ের চেতনা

আপ : ১০:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

ভোরের রবি উঁকি দিল পুবের আকাশ চিরে,
ছুটলাম আমি শাপলা বিলে শান্ত নদীর তীরে।

কুয়াশা সব সরে গিয়ে আলোয় ভুবন ভাসে,
উড়ছে পাখি ফুটছে ফুল এই বিজয়ের মাসে।

​জলে ভাসা হাজার হাজার রক্তিম লাল ফুলে,
এক সকাল হারিয়ে গেলাম,হৃদয়ে গেল খুলে।

লাল গালিচা বিছায় যেন বিলের স্বচ্ছ জলে,
বাতাস এসে দোল দিয়ে যায়,পাখি দলে দলে।

​সোনা রোদের আভা পড়ে পানি হল লাল,
এমন দিনে মন যে আমার খুশিতে মাতাল।

বাংলার এই রূপের মায়ায় জুড়ায় দুটি চোখ,
ভুলে গেলাম জীবনের সব,দুঃখ ব্যথা শোক।

​এই মাটিতে জন্ম আমার, এই তো আমার ঘর,
দেশকে আমি ভালোবাসি,নয়তো সে মোর পর।

এসো সবাই শপথ করি দেশের তরে আজ,
গড়বো সোনার বাংলাদেশ,করবো ভালো কাজ।

​বিজয় নিশান উড়ছে দেখো লাল সবুজের রঙে,
শহীদ ভাইদের রক্তের ঋণ জড়িয়ে আছে অঙ্গে।

এই বিজয়কে জানাই মোরা শ্রদ্ধা ভালোবাসা।
মায়ের মুখে ফুটুক হাসি,পূর্ণ হোক তার আশা।