নতুন বছরের অঙ্গীকার
জানে আলম মুনশী।মুছে যাক সব পুরনো গ্লানি,মারামারি-রেষারেষি,
ভেদাভেদ ভুলে এসো মন খুলে, বসি পাশাপাশি।
হিংসার বিষে নীল কেন আজ?হানাহানি হোক শেষ,
মায়া-মমতা জমুক মনে, থাকুক হৃদয়ে বাংলাদেশ।কানাকানি, গুজব যত দূরে ঠেলে দাও সব,
একসাথে মিলে ধরণীতে করি মিলনের উৎসব।
অতীতের ক্ষত ভুলে গিয়ে আজ নতুন শপথ নাও,
একতার গানে আগামীর পথে,সাহসে এগিয়ে যাও।নতুন উদ্যমে জাগুক প্রাণ, কাটুক আঁধার রাতি,
সবার মাঝে ছড়িয়ে দেবো সম্প্রীতির এই বাতি।
প্রতিটি ভোরের সূর্য হাসুক ঐক্যের রাঙা রঙে,
নতুন জীবন শুরু করি আজ শান্তির সুর সঙ্গে।ভেঙে ফেলি সব মিথ্যে দেয়াল,মুছে ফেলি সব দাগ,
হৃদয়-গহীনে নতুন করে জাগুক প্রেমের অনুরাগ।
নতুন বছর, নতুন আশা, নতুন করে চলা,
সুখের পৃথিবী গড়বো মোরা এইটাই হোক বলা।
জানে আলম মুনশী।
কবি ও শিশু সাহিত্যিক।









