ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাজমা বেগম নাজু’র কবিতা || পতাকায় মুড়ে হৃদয় অতল কবরে

  • আপ : ১২:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৮৮ ভিউ :

পতাকায় মুড়ে হৃদয় অতল কবরে
নাজমা বেগম নাজু

দূর আকাশের জ্বলমান নক্ষত্র ছিলে তুমি
ধরার ধূলোয় নেমেছিলে মঙ্গল দীপ হাতে।
আমরা ধরে রাখতে পারিনি তোমাকে
তোমার পবিত্র রক্তস্রোতে ভিজিয়েছি
ধরার ধূলো।
জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা – শফিকুল-
তুমি এতটাকাল তীব্র যন্ত্রণা সয়েও বেঁচেছিলে
দেশমাতার কাছে অংগীকার দীপ্ত ছিলে যে!
মাতৃভূমির স্বর্ণ ললাটে
আরো অনেকটাই দেবার বাকি
অনেক অনেক কিছু।
যন্ত্রণাক্ষত যুদ্ধের অভিশাপের পাহাড়
হাসপাতালের নিঃসঙ্গ বিছানায় শুয়ে
ডিঙাতে চেয়েছ একাই
কারণ- এখনো তো শেষ হয়নি যুদ্ধ।
মাত্র শেষ হওয়া জুলাই বিপ্লবের পরেই
তোমার প্রিয় মাতৃভূমি ঘিরে শকুনের দলটার কি যে উল্লাস — কি লোভাতুর টানাটানি
কাকে কাকে ছিড়বে- টুকরো করবে,
কাকে খুবলে খাবে
তাই নিয়ে রাতদিন একাকার তাদের।
ভুলেও তোমার খবর নেয়নি কেউ
প্রিয় দেশ জানেনি তোমার খোঁজ।
মৃত্যু যন্ত্রণায় ধুকে ধুকেও বাঁচার স্বপ্নে
রোজকার সূর্যোদয় দেখতে তুমি
আমরণ তৃষ্ণায় ভালবাসায়।
দীর্ঘ আঠারটি মাস–
কত দিন কত নিমেষ যেন
এই নিমেষের প্রতিটি ভগ্নাংশ দেশকে ভালবাসায় অবিচল ছিলে তুমি।
যদি বুলেট বিদ্ধ হৃদপিণ্ডে প্রথমদিনেই
শহীদের মিছিলে থাকতে —
তোমার মহাপ্রস্হান উচ্চারিত হতো
স্বদেশ সীমার বাইরেও,
পৃথিবী কাঁদত তোমার নামে।
দেড়টা বছর কেটে গেছে মাত্র
দেড় যুগও নয় -, এর মাঝেই আমরা ভুলে গেছি তোমাকে, দূরে বহুদূরে সরে গেছি
জুলাই বিপ্লব থেকে, ভুলে গেছি স–ব,
আনন্দে উল্লাসে করতালিতে ডিগবাজি খেয়েছি
ভাগ বাটোয়ারার সিংহভাগই ঘরে তুলে বলেছি-
আহা কি মধুর সময় , মুখর এই জীবনের ক্ষণ।
শফিকুল তুমি চেতনে অবচেতনে কত শত বার ডেকেছ আমাদের,
অসহ মৃত্যু যন্ত্রণা তোমার, আকাশ কাঁদিয়েছে, তারারা কেঁদেছে অনির্বাণ
আমরা শুনিনি কেউই—,
দেড়টা বছর — শফিকুল ,
দেড় শত বছরেরও বেশি বুলেটবিদ্ধ যন্ত্রণাদগ্ধ রেখেছিল তোমাকে।
হয়ত বাঁচতে, – হয়ত বা জন্মভূমির ছিন্ন ভিন্ন মুখ
এত বিক্ষত শরীর আর সহ্য করতে পারনি
মানতে পারনি আবারো তার নিশ্চিহ্নের ধ্বংসস্তুপে ডুবে যাওয়া–, মহান বিপ্লবের পরেও,
অমর বিপ্লবী – জুলাই যোদ্ধা —
তাই কি বিক্ষুব্ধ তোমার চলে যাওয়া?
তাই কি এতটা কাল আহত দেহমন নিয়ে
বাঁচার প্রার্থনামগ্ন থাকার পরেও
পরাজয় মেনে চলে যাওয়া তোমার?
হালুয়াঘাটের স্বদেশপ্রেমী মহান বিপ্লবী শফিকুল
হৃদয় নিংড়ানো ইচ্ছে আমার – সারাটা জীবন
পতাকায় মুড়ে হৃদয় অতল কবরে
অনন্তকাল রাখি তোমায়
আকাশে – বিশ্ব চরাচরে।

নাজমা বেগম নাজু’র কবিতা || পতাকায় মুড়ে হৃদয় অতল কবরে

আপ : ১২:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬