ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাজমা বেগম নাজু’র কবিতা || অস্তবেলার শয্যা অন্তহীন

  • আপ : ০১:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১২৫ ভিউ :

 

রাত গভীরের শ্বাসটা জুড়ে আছে
তার সুবাস নিবিড় গন্ধ অমলিন
থেমে আছে রাত, পায়ে চলা পথ। নীরব রাতের
স্বপ্নেরা বলে গেছে,
এই তরুশীর নতমুখী, শুধু তার পানে চেয়ে চেয়ে-
ঘুমায় এখানে বিপ্লবী এক জুলাই যোদ্ধা,
বথিত প্রাণে তারাদের কানে কানে
রোজ রোজ বলে
কাঁদছে আমার মা, তাকে বলো –
এখানেই যেন খুঁজে নেয় তার বুকের মানিক,
এইতো এখানে আমি।
এটাই আমার সাজানো শয়ন
অস্ত বেলার শয্যা অন্তহীন–,
সময় করে একটু সময়, এই তরুতলে
ক্ষানিক যেন জিরোয় আমার অনেক দুঃখী মা-
আর যেন না কাঁদে আমার হৃদয় ঘরের
নিবিড় আলো
জীবন আমার, লক্ষীসোনা মা।

নাজমা বেগম নাজু’র কবিতা || অস্তবেলার শয্যা অন্তহীন

আপ : ০১:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

 

রাত গভীরের শ্বাসটা জুড়ে আছে
তার সুবাস নিবিড় গন্ধ অমলিন
থেমে আছে রাত, পায়ে চলা পথ। নীরব রাতের
স্বপ্নেরা বলে গেছে,
এই তরুশীর নতমুখী, শুধু তার পানে চেয়ে চেয়ে-
ঘুমায় এখানে বিপ্লবী এক জুলাই যোদ্ধা,
বথিত প্রাণে তারাদের কানে কানে
রোজ রোজ বলে
কাঁদছে আমার মা, তাকে বলো –
এখানেই যেন খুঁজে নেয় তার বুকের মানিক,
এইতো এখানে আমি।
এটাই আমার সাজানো শয়ন
অস্ত বেলার শয্যা অন্তহীন–,
সময় করে একটু সময়, এই তরুতলে
ক্ষানিক যেন জিরোয় আমার অনেক দুঃখী মা-
আর যেন না কাঁদে আমার হৃদয় ঘরের
নিবিড় আলো
জীবন আমার, লক্ষীসোনা মা।