ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলক রহমান এর কবিতা || চাঁদ রাত

  • আপ : ০১:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২৭৭ ভিউ :

 

বুনো আকাশের ফাঁক গলে
সূর্য যখন অস্ত যায়,
মনের ভেতর উতোল হাওয়া
হারানো দিনের কথা কয়।

চাঁদ উঠলে ঈদের রাতে
আড্ডা জমত উঠোন জুড়ে,
হাসির মাঝে হারিয়ে যেত
কত গল্প ঘুরে ফিরে।

সেমাইয়ের গন্ধে উঠত ভরে
মায়ের রান্না ঘরের কোন,
চাঁদের নরম আলো গায়ে
রাঙিয়ে উঠত সকল মন।

বন্ধুদের সেই ডাকাডাকি
চল্ না বসি আরেকটু ক্ষণ,
হাসতে হাসতে গল্প বোনা
ভুলে যেতাম সব আয়োজন।

আজও একই বুনো আকাশ,
চাঁদ রাতের সেই একই চাঁদ,
ঈদের আড্ডা যাচ্ছে ভেসে
শান্তির মাঠে আজ যুদ্ধের আবাদ!

৮ মার্চ, ২০২৬

পলক রহমান এর কবিতা || চাঁদ রাত

আপ : ০১:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

 

বুনো আকাশের ফাঁক গলে
সূর্য যখন অস্ত যায়,
মনের ভেতর উতোল হাওয়া
হারানো দিনের কথা কয়।

চাঁদ উঠলে ঈদের রাতে
আড্ডা জমত উঠোন জুড়ে,
হাসির মাঝে হারিয়ে যেত
কত গল্প ঘুরে ফিরে।

সেমাইয়ের গন্ধে উঠত ভরে
মায়ের রান্না ঘরের কোন,
চাঁদের নরম আলো গায়ে
রাঙিয়ে উঠত সকল মন।

বন্ধুদের সেই ডাকাডাকি
চল্ না বসি আরেকটু ক্ষণ,
হাসতে হাসতে গল্প বোনা
ভুলে যেতাম সব আয়োজন।

আজও একই বুনো আকাশ,
চাঁদ রাতের সেই একই চাঁদ,
ঈদের আড্ডা যাচ্ছে ভেসে
শান্তির মাঠে আজ যুদ্ধের আবাদ!

৮ মার্চ, ২০২৬