ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্লা দাস এর কবিতা || শিশু দিবসের অপলাপ

  • আপ : ০৩:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ৬০৮ ভিউ :

শরীরের প্রেম ফুরিয়ে গেলে ডাষ্টবিনে থাকে শিশু
আমরাই আবার শিশু দিবসে মাতি করে মাথা উঁচু
ঠান্ডা ঘরে আরামে আয়েসে করছি দিন যাপন।
পথের শিশুরা অনাহারে মরে আমরা করি শিশু দিবস উদযাপন।
সারা শহর ঘুমায় যখন শীতের কাঁথা মুড়ে
পথের শিশুরা কনকনে শীতে বসে আগুনের ধারে
আমরা তখন মত্ত হই শিশু দিবসের আড়ম্বরে
প্রতিদিন চুরি হয় কত শিশুদের কায়িক শ্রম
লুন্ঠিত হয় কত শিশুদের ছোট্ট দেহ আর মন।
ফুলের মত শিশুদের দেহে হায়নাদের থাবা
শিশু দিবসে মাতি আমরা করতে পারছি কিবা?
প্রতিদিন কত খাবার আমরা করে থাকি অপচয়
যে খাবার পেলে ঐ অভুক্ত শিশু একটু পুষ্টি পায়
আমরাই আবার শিশু দিবস পালন করি অবলীলায়।
আরামে আয়েসে বসবাস করি বড় বড় অট্টালিকায়
পথেরা শিশুরা ঘুমিয়ে থাকে পথের ই ধুলায়
তবুও আমাদের শিশু দিবসের উদযাপন মানায় ?
বিলাসিতায় মত্ত আমরা পোষাক পরি দামি দামি
পথশিশুকে দেই না পোষাক একটিও কম দামি
অথচ শিশুদিবস পালন করে হই মানুষ বড় নামি।     প্রতিটি শিশু যদি পায় অন্ন বস্ত্র বাসস্থান

তবেই স্বার্থক হবে শিশু দিবসের সঠিক মূল্যায়ন|
নচেৎ আড়ম্বরের পূর্ণতা পাবে শিশুদিবসের হবে পাপ
সব শিশুরা ভাল না থাকলে শিশু দিবসের হবে অপলাপ|

শুক্লা দাস এর কবিতা || শিশু দিবসের অপলাপ

আপ : ০৩:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪