পাখিগুলো ডানা মেলে আকাশেতে ওড়ে
গাছে গাছে নানা ফল খেয়ে তারা বাঁচে।
পাখি গুলো যায় উড়ে দুর বহুদুরে,
খড় কুটো এনে তারা বাড়ি – ঘর করে।
পাখিদের কিচিকিচি লাগে বড় ভালো
পাখিদের ডাকে রোজ ফোটে ভোরের আলো।
পাখিগুলো খুটে খায় ধান,চাল,গম
শিকারীরা এসে করে ওদের নিধন।
পাখিগুলো প্রকৃতির অমূল্য রতন
কেন যে করে ওরা ওদের নিধন?
পাখি আর মানুষেতে কর আজি ভাব
নিধন না করে ওদের ভালোবাসা যাক।।











