ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব হোসেন রাজু’র কবিতা || চির সুর

  • আপ : ১১:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ১১৩ ভিউ :

 

নজরুল
তুমি শুধু নাম নও, এক জাগ্রত আগুন,
শৃঙ্খল ভাঙার ডাক, বিদ্রোহের ধ্বনি গুণ।
কলমে তোমার ঝরে বজ্রেরই গান,
অন্যায়ের বিরুদ্ধে তুমি এক মহাযুদ্ধের মহানায়ক।

কারার ঐ লৌহকপাট ভেঙে দিলে তুমি,
স্বাধীনতার স্বপ্নে জ্বালালে আলোর ভূমি।
ধর্মের দেয়াল ভেঙে গেয়েছো মানবতা,
হিন্দু-মুসলিম এক, এ তোমার মহাকথা।

শিউলির সুবাসে, আজানের সুরে,
তোমার গান বাজে প্রতিটি প্রাণের নূরে।
প্রেমে তুমি কোমল, বিদ্রোহে কঠোর,
একই সাথে রবি, আবার ঝড়ের ঘোর।

দারিদ্র্য তোমার সাথী, তবুও মাথা উঁচু,
অন্যায়ের সামনে কখনো হওনি পিছু।
শব্দে তোমার আগুন, সুরে মুক্তির ডাক,
তুমি চিরসবুজ, সময়ের থেকেও পাক।

আজও যখন অন্ধকার নামে চারিদিকে,
তোমার কবিতা জ্বলে প্রদীপের মতো ঠিকই।
হে নজরুল, তুমি আছো প্রতিটি রক্তে,
বাংলার প্রাণে তুমি অমর এক শক্তি।
জয় বাংলা বলে তাই হোক মোদের মুক্তি…।

সাকিব হোসেন রাজু’র কবিতা || চির সুর

আপ : ১১:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

 

নজরুল
তুমি শুধু নাম নও, এক জাগ্রত আগুন,
শৃঙ্খল ভাঙার ডাক, বিদ্রোহের ধ্বনি গুণ।
কলমে তোমার ঝরে বজ্রেরই গান,
অন্যায়ের বিরুদ্ধে তুমি এক মহাযুদ্ধের মহানায়ক।

কারার ঐ লৌহকপাট ভেঙে দিলে তুমি,
স্বাধীনতার স্বপ্নে জ্বালালে আলোর ভূমি।
ধর্মের দেয়াল ভেঙে গেয়েছো মানবতা,
হিন্দু-মুসলিম এক, এ তোমার মহাকথা।

শিউলির সুবাসে, আজানের সুরে,
তোমার গান বাজে প্রতিটি প্রাণের নূরে।
প্রেমে তুমি কোমল, বিদ্রোহে কঠোর,
একই সাথে রবি, আবার ঝড়ের ঘোর।

দারিদ্র্য তোমার সাথী, তবুও মাথা উঁচু,
অন্যায়ের সামনে কখনো হওনি পিছু।
শব্দে তোমার আগুন, সুরে মুক্তির ডাক,
তুমি চিরসবুজ, সময়ের থেকেও পাক।

আজও যখন অন্ধকার নামে চারিদিকে,
তোমার কবিতা জ্বলে প্রদীপের মতো ঠিকই।
হে নজরুল, তুমি আছো প্রতিটি রক্তে,
বাংলার প্রাণে তুমি অমর এক শক্তি।
জয় বাংলা বলে তাই হোক মোদের মুক্তি…।