সাদা সাদা ফুল ভরেছে দু’কুল
বাতাসে সে ফুল দোলে।
চেনা অচেনা কপোত-কপোতিরা
একে অন্যের ছবি তোলে।
নদীর তীরে বইছে বাতাস
দু’জনার হাতে রাখা দু’টো হাত
দুলছে শরীর উড়ছে কালো চুল
হেয়ালী মন আনন্দে মশগুল।
সাদা সাদা কাশ শোভিত দু’তীর
ও পাশেতে ছোট্ট চর ,জীর্ণ কুটির।
চারিধারে নির্জন,গোছানো পরিপাটি
প্রেয়সির কতকথা-যেন ফুরাবে রজনী!
মন খুলে কথা আর ছুয়ে যেতে মন
শহর নয়,গ্রামটাই-সেরা আজিবন।











