ধুধু মরুভূমিতে একলা আমি
সঙ্গী শুধু বিন্দু বিন্দু বালুকণা,
সুদূর পানে অবাক তাকিয়ে রই,
পাপ পূণ্য যেন বিন্দু বিন্দু ধূলিকণা।
এসেছিলাম একা ফিরে যাবোও একা
মাঝে শুধু কিছুটা সময় কোলাহল আঁকাবাঁকা,
বাকিটা সোজা পথে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।
এসেছি তো একা, ফিরে যাবোও একা,
যেন সমাপ্তির অপেক্ষায় থাকা,
চলে যাবো সাদা কাপড়ে ঢাকা।










