শুভ জন্মদিন, মুকুল
ফেরদাউসী কুঈন।
আজ শুধু জন্মদিন নয়—
তোমাকে ফিরে পাওয়ার দিন।
হারানোর দোরগোড়া থেকে
ফিরে এসেছো তুমি—
আমার সমস্ত প্রার্থনার ভেতর দিয়ে।
তোমার দাগগুলো দেখি,
ছুঁতে যাই—
ভালোবাসা কেঁপে ওঠে ভয়ে।
তবুও প্রতিদিন
আমি একটু একটু করে
তোমার কাছেই ফিরে আসি।
তুমি আছো—
এই তো আমার জীবন।
শুভ জন্মদিন, আমার ফিরে পাওয়া মানুষ।










