কাবেরী সাহা
দীঘল কালো চুলগুলো তার
পড়েছে পিঠের পরে,
খোলা চুলে লাগছে দারুন
স্নিগ্ধতা শরীর জুড়ে।
চোখ দুটো তার ডাগর ডাগর
কাজল কালো আাঁখি,
দেখতে তাকে লাগছে ভালো
তাইতো চেয়ে থাকি।
ঠোঁটের কোনে কালো তিলে
লাগছে তাকে বেশ।
কালো মেয়ে হলেও তাকে
ভালোবাসি অনেক।
বেণী বাঁধা চুলগুলো তার
দুলছে পিঠের পরে-
মাথার পরে গোলাপ ফুলে
রুপ ঠিকরে পড়ে।
কলসি কাঁখে চলছে মেয়ে
ময়নামতির ঘাঁটে
পায়ের মলের শব্দে আমার
মন যে কেমন করে।
ঘাঁটের পরে সুন্দরীদের
অবাধ বিচরণ,
কালো মেয়ের ডাগর চোখে
হারায় আমার মন।।














