ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || বিশিষ্ট শ্রাবণ

  • আপ : ০৯:৪৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ১৮ ভিউ :

 

জানতে ইচ্ছে হয় বিশিষ্ট শ্রাবণ
তুমি কি চোখ খুলে স্বপ্ন দেখো এখন?
রাত জেগে কথা বলতে বলতে গভীর ঘুম
ওপাশ থেকে আর কথা আসে না তখন

বুঝি তোমার সকাল আটটায় ক্লাস
কিন্তু এখন? ক্লাস নেই নিয়মে বাঁধা অফিস

ঘুমিয়ে কি পড়েছে স্বপ্নগুলো
নাহ্ তা কেনো হবে তোমার চোখ দুটি স্বপ্নালু
রেখেছো অন‍্য কোথাও গচ্ছিত
সে কি সেইভাবে তাকিয়ে থাকে আমারই মতো?

পাখিদের জুটি দেখে বলে—এইতো আমরা দুজন
নাকি ওর এতো সময় নেই ব‍্যস্ত কারণ অকারণ

সত‍্যি অনেক খারাপ অভ‍্যেস ব‍্যাকরণ
অভিবাসী স্বপ্ন রাত জাগে অস্থির বিশিষ্ট শ্রাবণ
দোলনচাঁপার রাতে যদি কল আসে,একটু ভুল ফোন কল
নিস্তব্ধতা ক্ষয়ে যদি পর্দায় রোদ নামে অতুল

 

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || বিশিষ্ট শ্রাবণ

আপ : ০৯:৪৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

 

জানতে ইচ্ছে হয় বিশিষ্ট শ্রাবণ
তুমি কি চোখ খুলে স্বপ্ন দেখো এখন?
রাত জেগে কথা বলতে বলতে গভীর ঘুম
ওপাশ থেকে আর কথা আসে না তখন

বুঝি তোমার সকাল আটটায় ক্লাস
কিন্তু এখন? ক্লাস নেই নিয়মে বাঁধা অফিস

ঘুমিয়ে কি পড়েছে স্বপ্নগুলো
নাহ্ তা কেনো হবে তোমার চোখ দুটি স্বপ্নালু
রেখেছো অন‍্য কোথাও গচ্ছিত
সে কি সেইভাবে তাকিয়ে থাকে আমারই মতো?

পাখিদের জুটি দেখে বলে—এইতো আমরা দুজন
নাকি ওর এতো সময় নেই ব‍্যস্ত কারণ অকারণ

সত‍্যি অনেক খারাপ অভ‍্যেস ব‍্যাকরণ
অভিবাসী স্বপ্ন রাত জাগে অস্থির বিশিষ্ট শ্রাবণ
দোলনচাঁপার রাতে যদি কল আসে,একটু ভুল ফোন কল
নিস্তব্ধতা ক্ষয়ে যদি পর্দায় রোদ নামে অতুল