তেইশটা বছর…..খুব কি বেশি সময়?
আমার তো মনে হয় এইতো সেদিন…
দিনটি ছিল কোরবানির ঈদের আগের দিন।
বাড়ির সামনে ছিল কালো ছাগল বাধা,
বাসায় চলছে ঈদের জন্য মসলা বাটা।
সবার মনেই ছিল ঈদ ঈদ আনন্দ,
সবাই যখন মশগুল সম্ভাব্য ঈদের কথায়,
তখনই হঠাৎ শুনি আব্বা কঁকিয়ে ওঠে বুকের ব্যথায়।
মসলা আর পিয়াজ মজিস রেখে
ব্যস্ত আম্মা এলো রান্নাঘর ছেড়ে।
আমি ছিলাম বন্ধুদেরসাথে আড্ডায় মত্ত
বুঝিনিতো সময় ফুরিয়ে এসেছে কত্ত।
আব্বা তো কিছুতেই যাবে না হাসপাতাল,
আম্মা করে চিন্তা উথাল পাতাল।
আব্বা ভাবে ছেলে মেয়ের ঈদ হবে মাটি
এ যেন সন্তানের প্রতি ভালোবাসা খাঁটি।
তবুও আমরা তড়িঘড়ি ডেকে অ্যাম্বুলেন্স
আব্বা আমার তখনো নয় সেন্সলেস।
নিলাম তাকে দ্রুত হাসপাতালের বেডে
ঘুমের ইনজেকশনে ছয় ঘণ্টা ঘুমিয়ে থেকেই
চলে গেল সে না ফেরার দেশে।
করা গেল না কিছুই অবশেষে,
বলা হলো না কিছু আদৌ ভালোবেসে,
সে তো আর কেউ নয়
সে আমার প্রিয় বাবা।




















