ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিউটি দাশ এর কবিতা || আমার প্রেমের অঙ্গীকার

  • আপ : ০১:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৩৯ ভিউ :

 

আমি সমুদ্র তলে –
মগ্ন ছিলাম সূর্যের পদতলে,
আপনার প্রেমের তরে –
সাতটিতে মাত্র দু’টি রংয়ের তরে।

লাল আর নীল প্রেমের প্রতীক রূপে-
চরণ থেকে হৃদয়কে ছুঁয়ে,
আপনারে ভূবন বিজয়ী প্রেমে-
রাঙিয়ে তুলতে আমার প্রেমে।

প্রেমের দেবতুল্য স্থানে-
নীল রং চরণ নিবেদনে,
গোধূলির রক্তিম আভায় লাল রঙে-
আপনার হৃদয়কে রাঙ্গিয়ে যেতে।

বিউটি দাশ এর কবিতা || আমার প্রেমের অঙ্গীকার

আপ : ০১:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

 

আমি সমুদ্র তলে –
মগ্ন ছিলাম সূর্যের পদতলে,
আপনার প্রেমের তরে –
সাতটিতে মাত্র দু’টি রংয়ের তরে।

লাল আর নীল প্রেমের প্রতীক রূপে-
চরণ থেকে হৃদয়কে ছুঁয়ে,
আপনারে ভূবন বিজয়ী প্রেমে-
রাঙিয়ে তুলতে আমার প্রেমে।

প্রেমের দেবতুল্য স্থানে-
নীল রং চরণ নিবেদনে,
গোধূলির রক্তিম আভায় লাল রঙে-
আপনার হৃদয়কে রাঙ্গিয়ে যেতে।