ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব রাজু’র কবিতা || বিশ্বকাপের উন্মাদনা

  • আপ : ০১:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৪০ ভিউ :

বিশ্বজুড়ে বাজে আজ ফুটবলের জয়ধ্বনি,
অপেক্ষায় কোটি প্রাণ, উৎসব যেন অনন্ত রজনী

আটচল্লিশ দেশের স্বপ্ন এবার একই মঞ্চে ভাসে,
জয়-পরাজয়ের গল্প লেখা হবে ইতিহাসের পাশে

মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্রের বুকে
রঙিন হবে সবুজ ঘাস, আলো ঝলমলে সুখে

গ্যালারি ভরা ঢেউ তুলবে পতাকার রঙিন মেলা
বিশ্ব দেখবে একসাথে ফুটবলের শ্রেষ্ঠ খেলা

কারও হৃদয়ে আর্জেন্টিনা
কারও ব্রাজিলের গান
কারও প্রিয় ফ্রান্স পর্তুগাল স্পেন কিংবা ইতালিয়ান প্রাণ

নীল-সাদা, হলুদ-সবুজ
লাল-নীলের রঙে
মিশে যাবে ভালোবাসা বিশ্বজোড়া ঢঙে

মেসির জাদুকরি স্মৃতি নেইমারের নৈপুণ্যের ছোঁয়া
রোনালদোর অদম্য লড়াই
এমবাপ্পের গতির মায়া

নতুন তারকারা লিখবে আবার স্বপ্নের নতুন নাম
গোলের উল্লাসে কেঁপে উঠবে কোটি মানুষের প্রাণ

একটি গোল, একটি মুহূর্ত বদলে দেবে ভাগ্য
হাসির সাথে অশ্রুও হবে ফুটবলেরই সৌন্দর্য

ঢাকের তালে, বাঁশির সুরে
উল্লাসে মাতবে জনতা
জয়ের আনন্দ ছড়িয়ে দেবে ভালোবাসার বারতা

সমাপনী রাত যখন আলোয় হবে ঝলমল
মঞ্চে উঠবে বিশ্বের খ্যাতিমান শিল্পীরা সব দলে দল

শাকিরার কণ্ঠে উঠবে আবার বিশ্বজয়ের গান
সঙ্গে আরও তারকা শিল্পীরা মাতাবে কোটি প্রাণ

শেষ বাঁশিতে উঠবে আকাশ রঙিন আতশবাজির আলোয়
একটি দেশ বিশ্বকাপ তুলে নেবে গর্বের ভালোয়

ফুটবল শুধু খেলা নয় ভালোবাসার মহাকাব্য
বিশ্বজুড়ে ঐক্যের ভাষা মানুষের চিরন্তন সাম্য।

সাকিব রাজু’র কবিতা || বিশ্বকাপের উন্মাদনা

আপ : ০১:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬