ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || কফিনে চেয়ে ভারী

  • আপ : ০১:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩০ ভিউ :

কফিনের চেয়ে ভারী জননীর বিষন্ণ পুঁথিপাঠ
অর্ধ শতাব্দীরও বেশিকাল একই ধারাপাত
সূর্যের করোটি ভাঙার কী ভীষণ আয়োজন
বইতে পারিনা সইতেও পারিনা নিভৃত রোদন

ফুলের সুবাস,ঘাসের গন্ধ ছাপিয়ে মৃত‍্যগন্ধ অভিশাপ
পাংশুটে মুখ ফসলের মাঠে নেই সবুজ আলিঙ্গন
মৃত্যুর নগ্নতায় মধ‍্য বয়সী জননী পোষাকহীন লজ্জায়
মাটি কেনো ধর্ষিত জবাব দেবে কোন অভিজ্ঞান?

উপচে পড়া কথার ডাস্টবিন জনতার শূন্য থালা
যত্রতত্র লাশ কেনো জবাব দেবে কারা ?
মানুষের প্রতিটি দীর্ঘশ্বাস স্বয়ংক্রিয় নথির আয়না
বেদনার ভূগোল ছিঁড়ে মাটির সুঘ্রাণ জীবন মহিমা

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || কফিনে চেয়ে ভারী

আপ : ০১:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬