ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম কবির এর কবিতা || বেঁচে থাকার ইচ্ছেটা উধাও হয়ে যায়

  • আপ : ১২:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৬৪ ভিউ :

 

হয়তো চলে যাবো খুব তাড়াতাড়ি
যদিও ইচ্ছে করে না যেতে!

ইচ্ছে ছিলো আরও কিছু দিন থাকি,
প্রিয় নদীর তীরে বসে থেকে সন্ধ্যাটা
কাটিয়ে যাই আরও কিছুদিন,
গোলাপ, রজনীগন্ধা ও কামিনী ফুলের
সুগন্ধ নিই বুক ভরে, শিশুদের
দেবদূতসম হাসি দেখে দেখে
ভুলে যাই যা কিছু দুঃখ ছিলো আমার,
হঠাৎ বৃষ্টি হলে সেই বৃষ্টির জলে ভিজে ভিজে
আমার দুঃখগুলো বৃষ্টির জলে
ধুয়ে ফেলি কিন্তু আমার কষ্টের
নীল ঢেউয়ের তোড়ে ভেসে যাই বারবার!

ভাসতে ভাসতে হাত, পা, শরীর, হৃদয় ;
সব বিবশ হয়ে আসে,
একটা লুকানো কান্নার জলপ্রপাতের
তীব্র প্রপাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়
ধৈর্যের পলকা বাঁধ!
ততোক্ষণে বেঁচে থাকার ইচ্ছেটা উধাও হয়ে যায়!

গোলাম কবির এর কবিতা || বেঁচে থাকার ইচ্ছেটা উধাও হয়ে যায়

আপ : ১২:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

 

হয়তো চলে যাবো খুব তাড়াতাড়ি
যদিও ইচ্ছে করে না যেতে!

ইচ্ছে ছিলো আরও কিছু দিন থাকি,
প্রিয় নদীর তীরে বসে থেকে সন্ধ্যাটা
কাটিয়ে যাই আরও কিছুদিন,
গোলাপ, রজনীগন্ধা ও কামিনী ফুলের
সুগন্ধ নিই বুক ভরে, শিশুদের
দেবদূতসম হাসি দেখে দেখে
ভুলে যাই যা কিছু দুঃখ ছিলো আমার,
হঠাৎ বৃষ্টি হলে সেই বৃষ্টির জলে ভিজে ভিজে
আমার দুঃখগুলো বৃষ্টির জলে
ধুয়ে ফেলি কিন্তু আমার কষ্টের
নীল ঢেউয়ের তোড়ে ভেসে যাই বারবার!

ভাসতে ভাসতে হাত, পা, শরীর, হৃদয় ;
সব বিবশ হয়ে আসে,
একটা লুকানো কান্নার জলপ্রপাতের
তীব্র প্রপাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়
ধৈর্যের পলকা বাঁধ!
ততোক্ষণে বেঁচে থাকার ইচ্ছেটা উধাও হয়ে যায়!