ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিল হাসান এর কবিতা || মানুষের বিবেক আজ বন্ধ

  • আপ : ০৫:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৪৫ ভিউ :

 

​না, আমি কোনো বিচার চাই না
বিচার চাই না কোনো
মানুষের আদালতে,
কেননা এই আদালত আজ অন্ধ।

​না, আমি আজ কোনো সমবেদনা
জানাতে আসিনি,
আসিনি সান্ত্বনা বাণী শোনাতে, কেননা
মানুষের বিবেক আজ বন্ধ।

​যেসব ফুলগুলো ঝরে গিয়েছিল
এখনো ঝরছে, আগামীকালও
ঝরবে—তাদেরকে কোনো ফুল দিয়ে
বিদায় জানাব?

​এইসব সদ্যফোটা শিশুগুলো তো
কোনো রাজনীতি করত না,
তোদের যুদ্ধ-যুদ্ধ খেলা অথবা
সুদের কারবার কিছুই বুঝত না।

​তবু তোদের ক্ষুধার্ত পকেট ভরাতে
অবুঝ শিশুদের প্রাণ দিতে হলো,
তারপরেও তোদের নির্লজ্জ আস্ফালন
দেখেও সুশীল ঘুম ভাঙল না।

​না, আমি ফুলেদের বাবা-মায়ের সাথে
সমব্যথী হতে আসিনি,
আসলে সমব্যথী হওয়া যায় না
নির্মম হত্যা মেনে নেওয়া যায় না।

​কত কত শিশু মারছে কাতারে কাতার
দেখি মায়ের কোলে কাফনে
মোড়ানো সন্তান তার,
ওদিকে টাকার সমুদ্রে তুই দিচ্ছিস সাঁতার।

​শুনি তোদের গলাবাজি, মব-বাজি,
নির্লজ্জ সাংবাদিক সম্মেলনে
নিষ্পাপ হাসাহাসি, পাঁচতারকা হোটেলে
কখনো করছিস ক্ষমাতা ভাগাভাগি।

​হায় ঈশ্বর! তোমার কাছে
ফরিয়াদ জানাই,
এই হায়নার ওপর তোমার
খাস লানত বর্ষণ চাই।

​এই পৃথিবীর বুকেই অসুরের
বিনাশ দেখতে চাই,
সেইসব জালিমের ওপর
গজব নাজিল চাই।

 

নিল হাসান এর কবিতা || মানুষের বিবেক আজ বন্ধ

আপ : ০৫:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

 

​না, আমি কোনো বিচার চাই না
বিচার চাই না কোনো
মানুষের আদালতে,
কেননা এই আদালত আজ অন্ধ।

​না, আমি আজ কোনো সমবেদনা
জানাতে আসিনি,
আসিনি সান্ত্বনা বাণী শোনাতে, কেননা
মানুষের বিবেক আজ বন্ধ।

​যেসব ফুলগুলো ঝরে গিয়েছিল
এখনো ঝরছে, আগামীকালও
ঝরবে—তাদেরকে কোনো ফুল দিয়ে
বিদায় জানাব?

​এইসব সদ্যফোটা শিশুগুলো তো
কোনো রাজনীতি করত না,
তোদের যুদ্ধ-যুদ্ধ খেলা অথবা
সুদের কারবার কিছুই বুঝত না।

​তবু তোদের ক্ষুধার্ত পকেট ভরাতে
অবুঝ শিশুদের প্রাণ দিতে হলো,
তারপরেও তোদের নির্লজ্জ আস্ফালন
দেখেও সুশীল ঘুম ভাঙল না।

​না, আমি ফুলেদের বাবা-মায়ের সাথে
সমব্যথী হতে আসিনি,
আসলে সমব্যথী হওয়া যায় না
নির্মম হত্যা মেনে নেওয়া যায় না।

​কত কত শিশু মারছে কাতারে কাতার
দেখি মায়ের কোলে কাফনে
মোড়ানো সন্তান তার,
ওদিকে টাকার সমুদ্রে তুই দিচ্ছিস সাঁতার।

​শুনি তোদের গলাবাজি, মব-বাজি,
নির্লজ্জ সাংবাদিক সম্মেলনে
নিষ্পাপ হাসাহাসি, পাঁচতারকা হোটেলে
কখনো করছিস ক্ষমাতা ভাগাভাগি।

​হায় ঈশ্বর! তোমার কাছে
ফরিয়াদ জানাই,
এই হায়নার ওপর তোমার
খাস লানত বর্ষণ চাই।

​এই পৃথিবীর বুকেই অসুরের
বিনাশ দেখতে চাই,
সেইসব জালিমের ওপর
গজব নাজিল চাই।