ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীতমা দাস এর কবিতা || তুমি আসবে বলে

  • আপ : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৬৩৯ ভিউ :

Oplus_131072

তুমি আসবে বলে মেঘলা আকাশে
এক মুঠো রোদের অপেক্ষা,
তুমি আসবে বলে মন্দীভূত চিবুকে আঁকা অসমাপ্ত নকসা,

তুমি আসবে বলে নয়ন জুড়ে একটুকরো আশা,
তুমি আসবে বলে ঝড়ের দাপট সামলে নিয়ে বন্ধ দরজায় প্রহর গোনার প্রতীক্ষা,

তুমি আসবে বলে একাকীত্বের দুপুর গুলোয় পুকুর পারে বসে অনুভূত মুহুর্তের আলিঙ্গন,
তুমি আসবে বলে ছাদে রাখা চারা গাছ গুলোর প্রতিদিন নিজে হাতে পরিচর্যা,

তুমি আসবে বলে কবিতার খাতায় লিখে রাখি আদুরে শব্দালঙ্কার,
তুমি আসবে বলে রাতের আকাশে জোৎস্নাময় চন্দ্রমা,

তুমি আসবে বলে সবুজ ঘাসের বুকে ভোরের শিশির ছুঁয়ে যায়,
তুমি আসবে বলে চাওয়া পাওয়ার জটিল জ্যামিতির নিমেষে মিলে যায় সমাধান,
তুমি আসবে বলে নিশ্চুপ অভিমান গুলো আকাশ সম বক্ষ মাঝে খোঁজে শান্তির আশ্রয়।

শ্রীতমা দাস এর কবিতা || তুমি আসবে বলে

আপ : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪