ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জয়শ্রী ভট্টাচার্যর কবিতা || ভালোবাসা থাকুক বেঁচে               

  • আপ : ০৫:২৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৬৭১ ভিউ :

Oplus_131072

 

 

হয়তো  তুমি আবেশ- বিভোর
চাঁদ-গলা ওই জ্যোছনায়,
রূপো-রোদে পিউকাঁহা
পাখনা মেলে গান শোনায়।
মহুয়া নেশায় হদ্দ মাতাল
ফেরারী আজ দখিন হাওয়া
উজাড়-হৃদয় ভালোবাসায়
আঘাতটুকুই রইলো পাওয়া।
চুপকথারা  দীর্ঘশ্বাসে
বিষাদ  মাখে  রোজ
লোনাজলের  যাপনকথা
কেউ  রাখে  না খোঁজ।
বিবশ  তবু বাসন্তিকা
কোকিলেরই  কুহুতে
বুকের  নদী  মরুতৃষা
জ্বালা  ধরায়  লোহুতে।
নিশুত রাতের  নীরবতায়
কান্না  ছলাৎ-ছল
নিদ্রাবিহিন চোখের পাতায়
হাজার স্মৃতির ঢল।
সাঁঝ বিকেলের কোমল মায়া
লাজুক হাসনুহানায়
ভালোবাসা থাকুক বেঁচে
মনের ঠিকানায়।

জয়শ্রী ভট্টাচার্যর কবিতা || ভালোবাসা থাকুক বেঁচে               

আপ : ০৫:২৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

 

 

হয়তো  তুমি আবেশ- বিভোর
চাঁদ-গলা ওই জ্যোছনায়,
রূপো-রোদে পিউকাঁহা
পাখনা মেলে গান শোনায়।
মহুয়া নেশায় হদ্দ মাতাল
ফেরারী আজ দখিন হাওয়া
উজাড়-হৃদয় ভালোবাসায়
আঘাতটুকুই রইলো পাওয়া।
চুপকথারা  দীর্ঘশ্বাসে
বিষাদ  মাখে  রোজ
লোনাজলের  যাপনকথা
কেউ  রাখে  না খোঁজ।
বিবশ  তবু বাসন্তিকা
কোকিলেরই  কুহুতে
বুকের  নদী  মরুতৃষা
জ্বালা  ধরায়  লোহুতে।
নিশুত রাতের  নীরবতায়
কান্না  ছলাৎ-ছল
নিদ্রাবিহিন চোখের পাতায়
হাজার স্মৃতির ঢল।
সাঁঝ বিকেলের কোমল মায়া
লাজুক হাসনুহানায়
ভালোবাসা থাকুক বেঁচে
মনের ঠিকানায়।