ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়শ্রী ভট্টাচার্য’র কবিতা || অনন্ত মরণের অপেক্ষায়               

  • আপ : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ৪৬৪ ভিউ :

Oplus_131072

 

 

ক্লান্তির অ্যালবামে রোজ জলছবি আঁকে
এক বিষন্ন বিকেল।
মরা নক্ষত্রের ঘোলাটে আলোয়
চিরচেনা মুখগুলো কেমন যেন
অচেনা মনে হয়।
রাত আরও গভীর হলে বাতাসে ভাসে
কান্নার স্বরলিপি।
অভিমানী শব্দগুলো আর
কবিতা হয় না আজকাল।
এক পাথুরে ঝরনা পাহাড়ের খাঁজে
নিজেকে সঁপে দিয়ে আত্মঘাতী হয়।
চিরতরে স্তব্ধ হয়ে যায় ওর
কলকল জলস্বর।
নিবু নিবু প্রদীপের শিখাটি আবারও
স্মৃতিকাতর  হয়,,,,
চতুর্দশীর ঘনকৃষ্ণ অন্ধকারে
ছোট্ট জোনাকিটি তখন
অনন্ত মরণের  অপেক্ষায়,,,,,

জয়শ্রী ভট্টাচার্য’র কবিতা || অনন্ত মরণের অপেক্ষায়               

আপ : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

 

 

ক্লান্তির অ্যালবামে রোজ জলছবি আঁকে
এক বিষন্ন বিকেল।
মরা নক্ষত্রের ঘোলাটে আলোয়
চিরচেনা মুখগুলো কেমন যেন
অচেনা মনে হয়।
রাত আরও গভীর হলে বাতাসে ভাসে
কান্নার স্বরলিপি।
অভিমানী শব্দগুলো আর
কবিতা হয় না আজকাল।
এক পাথুরে ঝরনা পাহাড়ের খাঁজে
নিজেকে সঁপে দিয়ে আত্মঘাতী হয়।
চিরতরে স্তব্ধ হয়ে যায় ওর
কলকল জলস্বর।
নিবু নিবু প্রদীপের শিখাটি আবারও
স্মৃতিকাতর  হয়,,,,
চতুর্দশীর ঘনকৃষ্ণ অন্ধকারে
ছোট্ট জোনাকিটি তখন
অনন্ত মরণের  অপেক্ষায়,,,,,