ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাজমা বেগম নাজু’র কবিতা || মনকে ভেজায় অশ্রুলতায়

  • আপ : ০৩:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৩৫ ভিউ :

মেঘ কখনো যায় কি কেনা? কথা শুনো, কেন হাসো-

কি যে বলো-

এই যে আমি মেঘ কিনেছি পাতা ধোয়া বৃষ্টিকণার দামে, এক আকাশের সূর্য রোদের নামে।

রোদের দামে মেঘ কিনেছ, রোদ পালালো কোথায়?

মেঘের মায়ায় ওই তো রোদের লুকাচুরি।
রোদের খেয়ায় আকাশ ভাসে,
আকাশ অনেক দামী।

এত দামে বর্ষা বাদল কিনে
লাভ কি বলো – পুরো বছর টাপুর টুপুর নূপুর ধ্বণি
যদি না এই হৃদ গহীনে পাই।

হৃদয় অতল মহাসাগর কখন ভাসে সুখের স্রোতে
আবার কখন দুঃখ নদের একলা দুপুর হয়
সবটা যেন বৃষ্টি দিয়ে ঘেরা, বর্ষা দামে কেনা।

বৃষ্টি কথার কাব্যগুলো বারমাসী হৃদয় কথন হয়
এমন কথাই বলছ নাকি
বলতে কি তাই চাও?

বইয়ের পাতায় গাছের পাতায় বুনোলতায়-
ভেজা রাতের আকাশটাকে পাই
ভেজা তারার অশ্রুলতায় আকাশ কাঁদে,কাঁদায়,
সারা বছর মনটা ছুঁয়ে থাকে, মনকে ভেজায় অশ্রুলতায়, অশ্রুস্রোতে ডুবায় ভাসায়

তাই তো অবাধ আনন্দলোক হৃদয় মনের বৃষ্টিধারায়
অশেষ স্নাত, মেঘের নিনাদ- নিদাঘ নিঝুম ঘনঘোরে
বারমাসী বর্ষাদিনের অটল হৃদয় তান।

নাজমা বেগম নাজু’র কবিতা || মনকে ভেজায় অশ্রুলতায়

আপ : ০৩:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬