ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলক রহমান || আর কিছুটা সময়

  • আপ : ০৬:৫৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ৬২৬ ভিউ :

যদি আর কিছুটা সময় পেতাম।
সেই কিছুটা সময় আমৃত্যু কিছুটাই থেকে যায়।
অনেক সময় পাওয়া হলেও আর কিছুটা সময়
যেন পাওয়া হোয়ে উঠে না।
আসলে আলেয়ার মত সেটা পাওয়াও যায় না।
এ এমনই এক অধরা অভিলাষ।

আবরাজুল টাওয়ারের ঘড়িতে কি সময় থমকে থাকে?
অথবা সূর্য প্রদক্ষিণে? অথচ জীবন থমকে যায়,
একটা জীবনকে সময়ের কোন বাঁকে এসে
থেমে যেতে হয়। এ থেমে যাওয়া মানে
আবার শুরু হওয়ার মত নয়।
এ থেমে যাওয়া মানে অস্তিত্বহীন, বিলুপ্তি।

তাই জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে হয়ত
সকলেরই মনে পড়ে আর কিছুটা সময় পাওয়ার কথা।
এই কিছুটা সময় পেলে কি হত? বিগত ভুলগুলো কি
শুধরানো যেত? নতুন করে কি জীবন শুরু করা যেতো?
বলা হত কি তোমায় আমি ভীষণ ভালোবাসি।

এই ভালোবাসা আর সময়ের কি কোন গভীরতা আছে?
থাকলেও কি তাকে মাপা যায়, অনুমান করা যায়?
যায় না। তাই এই জীবনটাকে, ঐ তুমিটাকে,
অসম্পূর্ণ স্বপ্নগুলোকে যতই ভালোবাসি
তা যেমন সম্পন্ন হয় না,
তেমনি আর কিছুটা সময়ও বড্ড প্রহেলিকা।

০১ মার্চ, ২০২৪।

পলক রহমান || আর কিছুটা সময়

আপ : ০৬:৫৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪