ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফারুক প্রধান এর ছড়া || শিশির ভেজা

  • আপ : ১২:২৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৪০ ভিউ :

শিশির ভেজা দুর্বা ঘাসে
সূয্যি মামা হাসে
ভোরের আলোয় ঘুম ভেঙ্গে যায়
মুখটা যেন ভাসে।

পাকা ধানের ক্ষেত ছেড়ে
চলছে কৃষক মাঠে
নতুন দিনের নতুন আলোয়
মন ভরে যায় পাঠে।

শিশুর মন জেগে ওঠে
পিঠা পুলি খাবে
মায়ের সাথে বায়না ধরে
রান্না ঘরে যাবে।

বাবার সাথে আড়ি দিল
কেমনে যাবে হাটে
খেলাধুলা বাদ দিয়ে
গোসল করবে ঘাটে।

খেজুর গুরের পাটালি
রসের পিঠায় ঢালবে
শীতের সকাল চাদরমুরী
খেতে ভালো লাগবে।

ফারুক প্রধান এর ছড়া || শিশির ভেজা

আপ : ১২:২৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

শিশির ভেজা দুর্বা ঘাসে
সূয্যি মামা হাসে
ভোরের আলোয় ঘুম ভেঙ্গে যায়
মুখটা যেন ভাসে।

পাকা ধানের ক্ষেত ছেড়ে
চলছে কৃষক মাঠে
নতুন দিনের নতুন আলোয়
মন ভরে যায় পাঠে।

শিশুর মন জেগে ওঠে
পিঠা পুলি খাবে
মায়ের সাথে বায়না ধরে
রান্না ঘরে যাবে।

বাবার সাথে আড়ি দিল
কেমনে যাবে হাটে
খেলাধুলা বাদ দিয়ে
গোসল করবে ঘাটে।

খেজুর গুরের পাটালি
রসের পিঠায় ঢালবে
শীতের সকাল চাদরমুরী
খেতে ভালো লাগবে।