কষ্ট কম চাই,
সুখ নিষিদ্ধ।
সুর সুরে নাই,
সুরা প্রসিদ্ধ।
মন মনে নাই,
দেহ নষ্ট;
প্রাণ ফিরে চাই,
ভীষণ কষ্ট।
নদীর নাব্যতা নাই,
পলিমগ্ন;
চরের চাষী তাই
দু’হাত নগ্ন।
আদর্শ হতে চাই,
দুধ খাই;
ভোগে সুখ নাই,
তোমাকে চাই।
_________________🖊️নিল হাসান







