বৃষ্টি দিনে টিনের চালে
জলের ফোটায় শব্দ দোলে
মনটা তখন যায় হারিয়ে
শ্রাবণ বুঝি আসলো চলে!
শ্রাবণ দিনে বাদল নামে
সারা আকাশে বৃষ্টি !
আকাশ যেন জলের ধারা
কি অপরুপ সৃষ্টি ।
পথ ঘাট সব কাঁদায় ভরা
হাঁটতে চলতে কষ্ট
দূর আকাশে মেঘ ভেসে যায়
আকাশটা অস্পষ্ট।
বৃষ্টি মাথায় মানুষগুলো
ছুটছে নানান কাজে
ঘোমটা তুলে বউটা যেন
মরছে ভীষণ লাজে !
এই বৃষ্টি এই রোদ
যেন আলো- ছায়া
শ্রাবণের এই বৃষ্টিতে
কেন এত মায়া !







