ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম কবির এর কবিতা || সিসিফাসের উত্তরপুরুষ

  • আপ : ১২:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৬৪১ ভিউ :

 

মাঝেমধ্যে ঘুম ভেঙে অথবা
একাকি দুপুরবেলা পৌরপথ ধরে
হাঁটতে হাঁটতে অকষ্মাৎ
নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠি!

মনেহয় আমি এ কোন যুগে বাস করছি?
আমার তো এখন উলঙ্গ হয়ে
নাহয় নেংটি পরে থাকার কথা ছিলো!

এখন যেমন নৃশংস ভাবে মানুষ মানুষকেকে
হত্যা করছে আধুনিক যুগের মারণাস্ত্র ছাড়াও
পাথর ছুঁড়ে কিংবা ধারালো ছুরি দিয়ে
কিংবা যে ভাবে ধর্ষণে
নারীর সম্ভ্রম হরণ করা হচ্ছে!

সেখানে আর পোশাকের
কোনো মূল্য আছে কী?
যেমন থাকে না পশুর এবং গাছেদের মধ্যে
ইউক্যালিপটাস কিংবা দারুচিনির!

এখন মনেহয় আমরা সবাই যেনো
হয়ে গেছি গ্রীক পুরাণের অভিশপ্ত সিসিফাস
আর নাহলে তারই উত্তরপুরুষ !
নাকি এটাও নয়, আসলে পৃথিবীর ঘড়ি
এখানে এখন উল্টোপথে ঘোরে!

গোলাম কবির এর কবিতা || সিসিফাসের উত্তরপুরুষ

আপ : ১২:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

মাঝেমধ্যে ঘুম ভেঙে অথবা
একাকি দুপুরবেলা পৌরপথ ধরে
হাঁটতে হাঁটতে অকষ্মাৎ
নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠি!

মনেহয় আমি এ কোন যুগে বাস করছি?
আমার তো এখন উলঙ্গ হয়ে
নাহয় নেংটি পরে থাকার কথা ছিলো!

এখন যেমন নৃশংস ভাবে মানুষ মানুষকেকে
হত্যা করছে আধুনিক যুগের মারণাস্ত্র ছাড়াও
পাথর ছুঁড়ে কিংবা ধারালো ছুরি দিয়ে
কিংবা যে ভাবে ধর্ষণে
নারীর সম্ভ্রম হরণ করা হচ্ছে!

সেখানে আর পোশাকের
কোনো মূল্য আছে কী?
যেমন থাকে না পশুর এবং গাছেদের মধ্যে
ইউক্যালিপটাস কিংবা দারুচিনির!

এখন মনেহয় আমরা সবাই যেনো
হয়ে গেছি গ্রীক পুরাণের অভিশপ্ত সিসিফাস
আর নাহলে তারই উত্তরপুরুষ !
নাকি এটাও নয়, আসলে পৃথিবীর ঘড়ি
এখানে এখন উল্টোপথে ঘোরে!